Delhi Flood: থামছে না বৃষ্টি, আরও রাক্ষুসে হয়ে উঠেছে যমুনা, উত্তরাখণ্ড-হিমাচলে বন্যা পরিস্থিতির অবনতি

রাজধানী দিল্লিেত বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। শনিবারের ভারী বর্ষণের জেরে যমুনা নদীর জল আরও বেড়েেছ। বিপদসীমার রেকর্ড উচ্চতা দিয়ে বইছে জল। রবিবারেও চলবে বৃষ্টি। যদিও হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। িকন্তু তাতে পরিস্থিতির উন্নতি হওয়ার কোনও আশা নেই।

শনিবারের ভারী বৃষ্টিতে আরও বাড়ল যমুনার জল। রাজধানী দিল্লির একাধিক জায়গায় ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। কালীবাড়ি, আয়কর দফতর, সুপ্রিম কোর্ট চত্ত্বর সহ একাধিক জয়গায় জল ঢুকে গিয়েছে। লালকেল্লার বিস্তীর্ণ অংশ প্লাবিত হওয়ার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে পর্যটকদের প্রবেশ।

Delhi Flood

টানা বৃষ্টির জেরে কিছুতেই নামছে না যমুনা নদীর জল। এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনা। নীচু এলাকা গুলির বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু লাগাতার বৃষ্টির কারণে বযহত হচ্ছে উদধার কাজ। রাজঘাটে এখনও জল দাঁড়িয়ে রয়েছে। প্রগতি ময়দান থানা এলাকায় উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ। যমুনা বাজার এলাকায় বন্যার জলের স্তর বাড়ছে। মথুরা রোডে জল জমে থাকার কারণে যানচলাচল বন্ধ রাখা হয়েছে।

শনিবারের ভারী বর্ষণে আরও অবস্থার অবনতি হয়েেছ। আজই বর্ষণের সতর্কতা জারি করেছে হওয়া অফিস। তবে তার দাপট কম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আজও উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে বর্ষণের সতর্কতা জারি করেছে আইএমডি।

আগামী ৭২ ঘণ্টা অর্থাৎ ১৭ জুলাই পর্যন্ত হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে চলবে ভারী বর্ষণ। গত ২৪ ঘণ্টায় প্রবল বর্ষণে হিমাচল প্রদেশে নতুন করে ১৭ জনের মৃত্যু হয়েছে। দুই রাজযে গত কয়েকদিনের বৃষ্টিতে মৃতের সংখ্যা প্রায় ২০০ ছুঁই ছুঁই। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হিমাচল প্রদেশের মাণ্ডি। সেখানে েযন ধ্বংস লীলা চলছে। একাধিক জায়গায় হড়পা বাণ দেখা দিয়েছে। অনেক জায়গায় ধসে ভেসে গিয়েছে রাস্তা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+