সুন্দরী ফ্যাশন ডিজাইনার-সহ খুন ২! রাজধানীতে চাঞ্চল্য
দিল্লিতে খুন বছর ৫৩-র ফ্যাশন ডিজাইনার মালা লাখানি। তাঁর পরিচারককেও খুন করা হয়েছে। গভীর রাতে দিল্লির অভিজাত বসন্ত কুঞ্জ এনক্লেভে খুনের ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।
দিল্লিতে খুন বছর ৫৩-র ফ্যাশন ডিজাইনার মালা লাখানি। তাঁর পরিচারককেও খুন করা হয়েছে। গভীর রাতে দিল্লির অভিজাত বসন্ত কুঞ্জ এনক্লেভে খুনের ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। ফ্যাশন ডিজাইনারের দর্জি খুনের ঘটনা স্বীকার করেছেন বলে জানা গিয়েছে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগের ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
|
দিল্লির গ্রিনপার্কে বাটিক
দিল্লির গ্রিনপার্কে বাটিক চালাতেন বছর ৫৩-র ফ্যাশন ডিজাইনার মালা লাখানি। এলাকার পরিচিত মুখ। বাড়িতেই ছিল ওয়ার্কশপ। সেখানেই কাজ করতেন ওই দর্জি।

বাড়ি থেকে দেহ উদ্ধার
সকালে বাড়ি থেকে ফ্যাশন ডিজাইনার মালা লাখানি এবং তার পরিচারক বাহাদুরের দেহ উদ্ধার করে পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়।
|
দর্জি-সহ গ্রেফতার ৩
মালা লাখানির কাছেই কাজ করতে দর্জি রাহুল আনোয়ার। তিনি ও তার দুই আত্মীয়-সহ ৩ জন পুলিশের কাছে আত্মসমর্পণ করে। বাকি দুজন হল রেহমত ও ওয়াসিম।

পুলিশি তদন্ত শুরু
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে অনুমান টাকা বকেয়া থাকায় এই খুন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত ১১ টা নাগাদ বাড়িতে থাকা ওয়ার্কশপে যায় রাহুল আনোয়ার নামে ওই দর্জি। বেশ কিছু কাপড় দেখানোর নাম করে মালা লাখানিকে ডাকা হয়। আসার সঙ্গে সঙ্গে, সঙ্গে থাকা দুজনের সহযোগিতায় ফ্যাশন ডিজাইনারকে খুন করে সে।












Click it and Unblock the Notifications