'অনেক ভোট পাচ্ছে ঝাড়ু,তবে... ', পার্টিলাইনের বাইরে গিয়ে ফের বিস্ফোরক বিজেপি নেতা স্বামী
'অনেক ভোট পাচ্ছে ঝাড়ু,তবে... ', দিল্লি নির্বাচন প্রসঙ্গ ফের বিস্ফোরক স্বামী
দিল্লি নির্বাচনের প্রচার পারদ যখন তুঙ্গে তখন পার্টিলাইনের বাইরে গিয়ে এয়ার ইন্ডিয়ার সত্ত্ব বিক্রি প্রসঙ্গে মোদী সরকারের বিরুদ্ধে তিনি ' দেশবিরোধিতার 'অভিযোগ তোলেন। আর এবার দিল্লি নির্বাচন চলাকালীন দলের মনোভাবে আরও নেতিবাচকতা এনে সুব্রহ্মণ্যম স্বামী জানিয়ে দিলেন যে 'আপ' ই বেশি ভোট পাচ্ছে।

নির্বাচন চলাকলীন টুইট
দিল্লি নির্বাচনের ভোট গ্রহণ পর্ব যখন মধ্যগগনে তখন বিজেপির দলীয় নেতা সুব্রহ্মণ্যম স্বামী ফের একবার দলের দিকে খোঁচা দিয়ে বিস্ফোরক টুইট করলেন। স্বামী লেখেন, ' ঝাড়ু প্রচুর ভোট পাচ্ছে। তবে আমাকে থাকতে হবে বিজেপি কর্মীদের সঙ্গেই বিশেষত বাজেটের গুগলির পর। ' প্রসঙ্গত, 'ঝাড়ু' শব্দের মাধ্যমে যে সুব্রহ্মণ্যম স্বামী যে আম আদমি পার্টিকে বোঝাতে চেয়েছেন , তা বলাই বাহুল্য। কারণ পার্টির চিহ্ণ ঝাড়ু।

বাজেট নিয়ে অখুশি স্বামী!
২০২০ ফেব্রুয়ারিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পেশ করা বাজেটে যে সুব্রমণ্যম স্বামী স্বস্তিতে ছিলেন না তা বারবার প্রকাশ করেছিলেন তিনি। সেই ঘটনাকে কেন্দ্র করে নিজের অস্বস্তির কথা বহুবারই প্রকাশ করেন সুব্রহ্মণ্যম স্বামী।

এয়ার ইন্ডিয়াকে নিয়ে চূড়ান্ত তোপ স্বামীর
এর আগে , মোদীসসরকারের তরফে জানানো হয় যে কেন্দ্র এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ সত্ত্ব বিক্রি করতে রাজি। আর তা নিয়ে ক্ষোভ চেপে রাখতে পারেননি স্বামী। তিনি বলেন, গোটা বিষয়টি নিয়ে তিনি সুপ্রিম কোর্টের রাস্তাতেও হাঁটতে চান।

কী বলেছিলেন স্বামী?
সুব্রহ্মণ্যম স্বামীর বক্তব্যে উঠে আসে দলের বিরুদ্ধে ক্ষোভ। তিনি বলেন, এয়ার ইন্ডিয়া বেসরকারিকরণের কাজ শুরু হয়েছে। এই পদক্ষেপ দেশ বিরোধী। এরপর তিনি বলেন, ' আর তার জেরেই আমাকে আদালতে যেতে বাধ্য করা হচ্ছে। আমরা আমাদের পরিবারিক রুপো বিক্রি করতে পারিনা।' সাফ ভাষায় তিনি টুইটারে জানিয়ে দিয়েছেন যে মোদী সরকারের এমন পদক্ষেপে তিনি বিজেপির বিরুদ্ধেই যেতে চান আদালতে। আর তাতেই বিতর্কের পারদ চড়ছে। অন্যদিকে, মোদী সরকারের এমন পদক্ষেপকে তিনি দেশ বিরোধী বলেও আখ্যা দিয়েছেন।












Click it and Unblock the Notifications