Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Modi on Delhi Poll Result: "কংগ্রেসের শরীরে শহুরে নকশালদের ডিএনএ," দিল্লির ভোট নিয়ে ইন্ডিকেও একহাত নিলেন মোদী

Modi on Delhi Poll Result: দিল্লিতে ভোটের ফলাফলে খাতাই খুলতে পারেনি কংগ্রেস (Congress)। রাজনৈতিক মহলের মতে, আপের (AAP) সঙ্গে জোটে না গিয়ে একা লড়ার অতি আত্মবিশ্বাসই ডুবিয়ে দিয়েছে কংগ্রেসকে। এদিন দিল্লির সদর দফতর থেকে বিজয় ভাষণে একা আপ নয়, কংগ্রেস-সহ গোটা ইন্ডি জোটকেও তীব্র কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী।

ইন্ডির শরিক দলগুলি কংগ্রেসের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছে বলে দাবি মোদীর (Narendra Modi)। যার জেরে কংগ্রেসকে তারা হারাতে সক্ষম হয়েছে ঠিকই, কিন্তু আপকে তারা জেতাতে পারেনি। কংগ্রেসকে ফের একবার 'মিথোজীবী' (Parasite) বলে কটাক্ষ নরেন্দ্র মোদীর। দিল্লির ভোটে কংগ্রেস মোক্ষম জবাব পেয়েছে বলে কটাক্ষ মোদীর।

modi congress

মোদী বলেন, "কংগ্রেস শূন্য পাওয়ার ডবল হ্যাটট্রিক করেছে। দেশের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দলই কিনা দেশের রাজধানীতে এই নিয়ে টানা ছয় ছয়বার খাতাই খুলতে পারল না। একে অপরকে পরাজয়ের গোল্ডেন মেডেল পরাচ্ছে কংগ্রেস। দেশবাসী আর কংগ্রেসকে বিশ্বাসই করে না। এরা নিজেরাও ডোবে, সঙ্গীকেও ডোবায়। সঙ্গীদের ইস্যুকেই হাতিয়ার করে তাদের ভোটব্যাঙ্কে ভাগ বসায় কংগ্রেস।"

স্বাধীনতার সময়কালের সেই কংগ্রেস আর এখন নেই বলে কটাক্ষ মোদীর। কংগ্রেস এখন শহুরে নকশালদের (Urban Naxals) রাজনীতি করে বলে তোপ দাগেন মোদী। কংগ্রেসের মধ্যে নকশালদের ডিএনএ ঢুকে গিয়েছে বলে তীব্র আক্রমণ মোদীর। দিল্লির ভোটে গোটা ইন্ডি জোটই কংগ্রেসের বিরোধিতা করেছে বলে খোঁচা মোদীর।

প্রসঙ্গত, দিল্লিতে আপের সঙ্গে জোট করে লড়েনি কংগ্রেস। প্রচারপর্বে উল্টে ইন্ডি জোটে তাদের শরিক দল আপকেই বারবার নিশানা করেছেন কংগ্রেসের নেতাকর্মীরা। পাল্টা কংগ্রেসকে খোঁচা দিয়েছে আপও। জনসভা থেকে সরাসরি রাহুল গান্ধী বলেছিলেন, শিসমহল বানিয়েছেন কেজরিওয়াল। পাল্টা জবাবে কেজরিকেও বলতে শোনা গিয়েছিল, কংগ্রেসের কথার কোনও গুরুত্ব নেই।

কংগ্রেস ও আপের এই রাজনৈতিক দলাদলিই ফায়দা এনে দিয়েছে বিজেপিকে। গেরুয়া শিবিরের জয়ের পথ আরও প্রশস্ত করেছে দুই দলই। দিল্লির ভোটে কংগ্রেসের শূন্য পাওয়া নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাও। বারবার শূন্য পেয়ে কংগ্রেস তাদের ফলাফলই বজায় রেখেছে বলে খোঁচা নাড্ডার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+