Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Delhi Election Results 2025: কেজরিকে উড়িয়ে জায়ান্ট কিলার প্রবেশ, বাবার মতোই হবেন দিল্লির মুখ্যমন্ত্রী?

Delhi Election Results 2025: দিল্লির বিধানসভা নির্বাচনে জায়ান্ট কিলার প্রবেশ বর্মা। তিনি নিউ দিল্লি আসনে হারিয়ে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে।

১৩ রাউন্ডের গণনায় প্রবেশই বেশিরভাগ সময় এগিয়ে ছিলেন। সামান্য সময়ের জন্য এগিয়ে ছিলেন কেজরি। যদিও শেষ অবধি কেজরিওয়ালকে পরাস্ত করলেন প্রবেশ। এই আসনে তৃতীয় স্থানে কংগ্রেসের সন্দীপ দীক্ষিত।

Delhi Election Results 2025

ডিলিমিটেশনের আগে এই আসনটির নাম ছিল গোল মার্কেট। ১৯৯৩ সালে বিজেপির হয়ে জিতেছিলেন কীর্তি আজাদ, যিনি এখন তৃণমূল কংগ্রেসের সাংসদ। ১৯৯৮ ও ২০০৩ সালে জেতেন শীলা দীক্ষিত। ২০০৮ সালে এই আসনটির নাম হয় নিউ দিল্লি।

২০০৮ সালেও জিতেছিলেন শীলা দীক্ষিত। ২০১৩, ২০১৫ ও ২০২০ সালে এই আসনে জেতেন অরবিন্দ কেজরিওয়াল। ২০১৩ সালে কেজরি ৫৩.৪৬ শতাংশ ভোট পেয়ে হারিয়েছিলেন শীলাকে। ২০১৫ ও ২০২০ সালে কেজরির প্রাপ্ত ভোটের হার ছিল যথাক্রমে ৬৪.৩৪ ও ৬১.১০ শতাংশ।

নিউ দিল্লি নাম হওয়ার পর এই আসন থেকে প্রথমবার জিতলেন প্রবেশ বর্মা। যিনি দিল্লির প্রাক্তন বিজেপি নেতা তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহেব সিং বর্মার পুত্র। প্রবেশের উত্থান রাজনৈতিক পরিবার থেকেই। তাঁর কাকা আজাদ সিং নর্থ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র ছিলেন। ২০১৩ সালে বিজেপির টিকিটে লড়েন মান্ডুকা বিধানসভা কেন্দ্র থেকে।

প্রবেশের জন্ম ১৯৭৭ সালে। আরকে পুরমে দিল্লি পাবলিক স্কুলে পড়াশোনা। দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজ থেকে স্নাতক হন। এরপর ফোর স্কুল অব ম্যানেজমেন্ট থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন।

২০১৩ সালে দিল্লির মেহরৌলি বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে প্রবেশ পশ্চিম দিল্লি কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ৫.৭৮ লক্ষের ব্যবধানে পুনর্নির্বাচিত হন। সংসদের বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটির সদস্যও ছিলেন।

এবারের দিল্লি বিধানসভা নির্বাচনের আগে প্রবেশ স্লোগান ঠিক করেন- রিমুভ কেজরিওয়াল, সেভ দ্য নেশন। প্রাথমিক প্রতিশ্রুতিগুলি পূরণে আপ সরকার কীভাবে ব্যর্থ হয়েছে তা তুলে ধরেব নির্বাচনী প্রচারে। জোর দেওয়া হয় দূষণ, মহিলা নিরাপত্তা-সহ বিভিন্ন ইস্যু নিয়ে। যমুনা নদীর বিষয়টিও প্রচারে রেখেছিলেন।

জয়ের পর দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে জয়োল্লাসে মেতে প্রবেশ বলেন, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ভিশন বাস্তবায়িত করবে দিল্লির নতুন সরকার। এই জয়ের পুরো কৃতিত্ব নরেন্দ্র মোদীর। দিল্লির মানুষক অভিনন্দন। এই জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দিল্লিবাসীর।

প্রবেশের দিদি রচনা সিন্ধু বলেছেন, বাবার নির্বাচনের সময় আমরা যেমন কাজ করতাম, ভাইয়ের সময়েও করেছি। দিদি হিসেবে ভাইয়ের জন্য নয়, একজন বিজেপি কার্যকর্তা হিসেবেই কাজ করেছি। ভালো লাগছে আমাদের এলাকার মহিলারা প্রবেশের উপর আস্থা দেখিয়েছেন।

রচনার কথায়, যেখানে ঘরে ঘরে গিয়ে প্রচার জরুরি সেখানে তা করেছি। মহিলারা দিল্লিতে নিরাপদ নন। ফলে তাঁরা ফ্রি বাস সার্ভিস দিয়ে কী করবেন? বিজেপির নেতৃত্বেই সুদিনের আশা করছেন মহিলারা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+