Delhi Vote Results 2025: কেজরির স্বপ্নভঙ্গ! দুর্নীতির নাগপাশে জড়িয়ে প্রতিশ্রুতি রক্ষা না করার মাশুল দিল আপ
Delhi Election Results 2025: বিজেপি ইতিমধ্যেই ম্যাজিক ফিগার পার করে ফেলেছে দিল্লিতে। এখনও অবধি কোনও আসনের ফলাফল ঘোষণা হয়নি।
তবে যা ট্রেন্ড তাতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২৭ বছর পর দিল্লিতে সরকার গড়বে বিজেপি। আসতে চলেছে ডাবল ইঞ্জিন সরকার।

আন্না হাজারের সঙ্গে দুর্নীতিবিরোধী আন্দোলনে থেকেই নিজের স্বচ্ছ্ব ভাবমূর্তি প্রতিষ্ঠা করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। ২০১৫ সালে দিল্লিতে সরকার গড়ে আপ। মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে বদলে যেতে থাকেন কেজরিওয়াল। দূরত্ব ও ক্ষোভ বাড়ে আন্না হাজারের।
কংগ্রেস সরকারের দুর্নীতির প্রতিবাদে সরব হয় আপ যে বিপুল জনসমর্থন লাভ করেছিল তা ক্ষয়িষ্ণু হতে থাকে। কেজরিওয়াল, মণীশ সিসোদিয়াদের জেলেও যেতে হয়। দুর্নীতির নাগপাশে ক্রমেই জড়িয়ে যায় দুর্নীতিকে হাতিয়ার করে উঠে আসা আম আদমি পার্টি।
বাড়তে থাকে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া। ২০১৫ ও ২০২০ সালের ভোটে জিতে স্বাস্থ্য ও শিক্ষাকে গুরুত্ব দিয়েছিল আপ সরকার। বিদ্যুৎ ও জলে ভর্তুকি খুশি রেখেছিল ভোটারদের। যার নিট ফল, কেন্দ্রে ২০১৪ সালে সরকার গড়লেও দিল্লির ভোটে এতদিন সেভাবে দাগ কাটতে পারেনি বিজেপি।
তবে দিল্লির দূষণ রোধে আপ সরকার পুরোপুরি ব্যর্থ হয়। যা ক্রমেই ক্ষোভ বাড়াতে থাকে দিল্লিবাসীর। ব্যর্থতার দায় আপ সরকার কেন্দ্রের বিজেপি সরকারের উপর ঠেলার চেষ্টা করলেও সেই সাফাই যে দিল্লির মানুষ গ্রহণ করেননি তা স্পষ্ট ভোটের ফলেই। কেন্দ্রের সঙ্গে আপ সরকারের বিরোধ, অন্যদিকে দিল্লিতে ডাবল ইঞ্জিন সরকারের প্রতিশ্রুতি। দিল্লির ভোটাররা দ্বিতীয়টিকেই বেছে নিলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিজেপি নেতৃত্ব এবারের নির্বাচনের আগে হাতিয়ার করেছেন কেজরির দলের নানা দুর্নীতিকেই। বিজেপি সরব হয়েছিল শিশ মহল নিয়ে। কেজরি মুখ্যমন্ত্রী হয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনকে যে অভিজাতভাবে সাজিয়ে তুলেছিলেন তাই মানুষের সামনে এনে সরব হয় বিজেপি নেতৃত্ব।
ক্যাগ রিপোর্টের ভিত্তিতে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর বেরোয় যে, মুখ্যমন্ত্রীর বাসভবন সংস্কারে প্রাথমিকভাবে খরচ ধরা হয় ৭.৯১ কোটি টাকা। ২০২০ সালে কাজের বরাত দেওয়ার সময় তা বেড়ে হয় ৮.৬২ কোটি টাকা। পূর্ত দফতর যখন ২০২২ সালে কাজ শেষ করে তখন দেখা যায় খরচ হয়েছে ৩৩.৬৬ কোটি টাকা।
বিজেপির শিশ মহলের পাল্টা আপ মরিয়া হয়ে গেরুয়া শিবিরকে রাজমহলকে কটাক্ষে বিদ্ধ করে। প্রধানমন্ত্রীর বাসভবন, বিলাসবহুল জীবনযাপনের বিস্তারিত তথ্য পেশের দাবি তুলে। যদিও আপের সেই অভিযোগগুলিও বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেনি ভোটারদের কাছে। আপ যে স্বচ্ছ্ব রাজনীতির কথা বলেছিল, ভিআইপি কালচার তোলার আশ্বাস দিয়েছিল তা হয়নি। ফলে মুখ ফেরালেন ভোটাররা।
আবগারী দুর্নীতিও দিল্লির আপ সরকারের পতনের কাজ ত্বরান্বিত করল। আবগারী নীতি চালুর কয়েক মাসের মধ্যে তা প্রত্যাহার করা হয়েছিল। কিন্তু আপ দিল্লিকে মদ্যপায়ীদের শহরে পরিণত করছে বলে অভিযোগ করে বিজেপি। সরব হয় একটি মদের বোতলের সঙ্গে একটি ফ্রি দেওয়ার ঘোষণার প্রতিবাদে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আবগারী দুর্নীতির তদন্তে নামে। অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়া, সঞ্জয় সিংদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করে মণীশ সিসোদিয়াকে। তিনি উপমুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। পরে কেজরিও গ্রেফতার হয়ে পাঁচ মাস কারাবাসে থাকতে বাধ্য হন। আদালতের নির্দেশে ছাড়তে হয় মুখ্যমন্ত্রীর পদ। আপের শীর্ষনেতাদের গ্রেফতারিতে ২০২০ সালের নির্বাচনী প্রতিশ্রুতি পালন করতে পারেনি আপ। আর তাতেই শেষ সরকার গঠনে হ্যাটট্রিকের স্বপ্ন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications