Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Delhi Election Results 2025: দিল্লির ভোটে প্রথম ফলে সান্ত্বনা আপের, বিজেপি ঝড়েও গড় অক্ষত বীরেন্দ্রর

Delhi Election Results 2025: দিল্লি বিধানসভা নির্বাচনে সবচেয়ে আগে যে আসনের ফল সামনে এলো তা হলো দিল্লি ক্যান্টনমেন্ট। এখানে জিতল আম আদমি পার্টি।

দিল্লির ৭০টি বিধানসভা আসনের মধ্যে গণনায় সবচেয়ে কম রাউন্ড ছিল দিল্লি ক্যান্টনমেন্ট আসনটির। আট রাউন্ডের।

Delhi Election Results 2025

এই আসনে মূল লড়াই হলো আপের সঙ্গে বিজেপির। ২০২০ সালে প্রথমবার বিধায়ক নির্বাচিত হওয়া বীরেন্দ্র সিং কাদিয়ানের সঙ্গে টক্কর চলছিল বিজেপির ভুবন তানওয়ারের। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৯ ভোটে জিতলেন বীরেন্দ্র।

বীরেন্দ্র ভোট পেয়েছেন ২২১৯১টি, ভুবন পেয়েছেন ২০১৬১টি। কংগ্রেসের প্রদীপ কুমার উপমন্যু মাত্র ৪২৫২টি ভোট পেয়েছেন। বীরেন্দ্র জিতলেও তাঁর জয়ের ব্যবধান কিন্তু কমে গেল অনেকটাই। ২০২০ সালে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির মণীশ সিংকে হারিয়েছিলেন ১০,৫৯০ ভোটে।

২০১৫ সালের বিধানসভা নির্বাচনে এই আসন থেকে জয়লাভ করেছিলে আপের সুরিন্দর সিং। তিনি বিজেপির করণ সিং তানওয়ারকে হারিয়েছিলেন ১১,১৯৮ ভোটে। সেবার আপের ঝুলিতে গিয়েছিল ৫১.৮২ শতাংশ ভোট। ২০২০ সালে তা হয় ৪৯.১৭ শতাংশ। এবার তা আরও কমে হয়েছে ৪৬.৭৬ শতাংশ।

২০১৫ ও ২০২০ সালে এই আসনে বিজেপির প্রাপ্ত ভোটের হার ছিল যথাক্রমে ৩৭.৩৬ শতাংশ ও ৩১.১৯ শতাংশ। এবার এখানে বিজেপি পেল ৪২.৪৮ শতাংশ ভোট। ১৯৯৩, ২০০৩ ও ২০০৮ সালে এই আসনে জিতেছিলেন বিজেপি প্রার্থী করণ তানওয়ার। ২৭ বছর পর বিজেপি দিল্লিতে সরকার গড়লেও এই আসনটি দখল করতে পারল না গেরুয়া শিবির। ১৯৯৮ সালে এই আসনে জেতেন কংগ্রেসের কিরণ চৌধুরী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+