২০২০ দিল্লি বিধানসভা নির্বাচনে ইভিএম কারচুপির গন্ধ! পারদ চড়িয়ে দিল আম আদমি পার্টি

২০২০ দিল্লি বিধানসভা নির্বাচনে ইভিএম কারচুপির গন্ধ! পারদ চড়িয়ে দিল আম আদমি পার্টি

ঘটনার সূত্রপাত দিল্লিতে আম আদমি পার্টির তরফে দুটি পর পর টুইট ঘিরে। যে টুইটে দুটি ভিডিও পোস্ট করে আম আদমি পার্টির সঞ্জয় সিংয়ের দাবি ভোটের পর ইভিএমগুলিক কারচুপির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আর এমন পোস্ট ঘিরেই তোলপাড় শুরু হয়েছে রাজধানীতে।

কোন ঘটনা ঘিরে সন্দেহ?

কোন ঘটনা ঘিরে সন্দেহ?

ঘটনার সূত্রপাত দিল্লির সরস্বতী বিদ্যানিকেতন স্কুলে ভোট গ্রহণের পর ইভিএম নিয়ে যাওয়া ঘিরে। আপের নেতার দাবি, সেখান থেকে ইভিএমগুলির সঙ্গে নিরাপত্তা বাহিনীর কাউকে দেখা যায়নি স্ট্রংরু পর্যন্ত যেতে। আর তাতেই তাঁর প্রশ্ন , তাহলে কি ভিতর ভিতর কিছু দানা বাঁধছে দিল্লি নির্বাচনের ফলাফল ঘিরে?

আপ নেতার সন্দেহ প্রকাশ

আপ নেতার সন্দেহ প্রকাশ

আপ নেতা সঞ্জয় সিংয়ের টুইট বলছে, এমন ঘটনা শুধু দিল্লির একটি স্কুলেই ঘটেনি। দিল্লি বিধানসভার বিশ্বাস নগর এলাকাতেও ইভিএম এর সঠিক নিরাপত্তা দেখা যায়নি বলে দাবি আপ সরকারের। আর সেই সূত্র ধরে তিনি বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেন।

নির্বাচন কমিশনকে ঘিরে প্রশ্ন!

নির্বাচন কমিশনকে ঘিরে প্রশ্ন!

আম আদমি পার্টির নেতার দাবি, নির্বাচন কমিশন যে দিল্লির ভোট গ্রহণ পর্বের পর মোটা ভোটদাতার শতাংশ জানাতে দেরি করেছে তার নেপথ্যেও দানা বাঁধছে একাধিক সন্দেহ। কেন ভোট মিটে যাওয়ার বহু সময় পর নির্বাচন কমিশন ভোটদাতাদের শতাংশের হার ঘোষণা করেছেন? এই প্রশ্ন তুলে ফের একবার ইভিএম কারচুপির প্রসঙ্গ তোলেন আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং।

বিজেপির পাল্টা দাবি

বিজেপির পাল্টা দাবি

এদিকে, আম আদমি পার্টির দাবিকে নস্যাৎ করে দিয়ে দিল্লির বিজেপি প্রধান মনোজ তিওয়ারি জানিয়েছেন যে , আম আদমি পার্টি বিপুল ভোটে হারতে চলেছে বলে এমন সমস্ত দাবি করছে।

 নির্বাচন কমিশন কী বলছে?

নির্বাচন কমিশন কী বলছে?

নির্বাচন কমিশনের দাবি, ভোট মিটে যাওয়ার পর একদিনে বাদে ভোটার সংখ্যার শতাংশের ঘোষণা কোনও নতুন ঘটনা নয়। এমনটা আগে হয়েছে। দিল্লিতে ২ টি ইভিএমন মেশিন খারাপ হওয়াতেই এই দেরি বলে জানায় নির্বাচন কমিশন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+