Delhi Election Result: ‘শিসমহল খালি করার সময় এসেছে,’ দিল্লির ভোটে আপ পিছিয়ে পড়তেই মিমের বন্যা সোশ্যাল মিডিয়ায়
Delhi Assembly Election Result: শনিবার দিল্লিতে বিধানসভা ভোটের ফলাফল। ৭০ আসনের বিধানসভায় জিততে ন্যূনতম ৩৬টি আসন প্রয়োজন। প্রাথমিক ট্রেন্ডেই ম্যাজিক ফিগার পার করে ফেলেছে বিজেপি (BJP)। বেলা ১১টার ট্রেন্ড বলছে ৪০টি আসনে এগিয়ে তারা। ৩০টি আসনে এগিয়ে রয়েছে শাসকদল আম আদমি পার্টি। আপ পিছিয়ে পড়তেই মিমের (Memes) বন্যা সোশ্যাল মিডিয়ায়।
শনিবার সকাল থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দিল্লির বিধানসভা নির্বাচন নিয়ে ট্রেন্ডিংয়ে রয়েছে বিভিন্ন মিম। কেউ টেনে আনছেন আপের দুর্নীতি প্রসঙ্গ। কেউ আবার কংগ্রেসকেও ব্যঙ্গ করেছেন। রাজধানীতে এখনও খাতাই খুলতে পারেনি কংগ্রেস। হাত শিবিরের উধাও হয়ে যাওয়া নিয়ে মিম তৈরি হয়েছে। হাস্যকৌতুকের মাধ্যমে রাজনৈতিক খোঁচা দেওয়ার পালা চলছে এক্স হ্যান্ডেল থেকে শুরু করে ফেসবুক, ইনস্টাগ্রামে।

অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) পুরোনো বক্তব্য শেয়ার করেছেন মিম নির্মাতারা। সেখানে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে, এই জীবনে তাঁকে হারাতে পারবেন না নরেন্দ্র মোদী (Narendra Modi)। যদিও এবারের নির্বাচনের প্রাথমিক ট্রেন্ডে আপ পিছিয়ে থাকায় মিমে কেজরির পুরোনো বক্তব্য টেনে খোঁচা দেওয়া হয়েছে। আবার, কংগ্রেসের ঝুলি শূন্য থাকা নিয়েও খোঁচা দিয়েছেন মিম নির্মাতারা।
अरविंद केजरीवाल कोई बात नहीं 😭😭
— Annie° Sharma (@Hydrogensharma) February 8, 2025
10 साल मे एक बार तो allowed होता है pic.twitter.com/l04Itq7m8Z#DelhiElectionResults
হ্যাশট্যাগ দিল্লি ইলেকশন রেজাল্ট ব্যবহার করে সোশ্যালে ভাইরাল হয়েছে বিভিন্ন মিম। সেখানে দেখা সুইমিং পুলের একটি প্রতীকী মিমে দেখানো হয়েছে বিজেপিকে নিয়ে মেতে রয়েছেন দিল্লির ভোটাররা। কিছুটা দূরে জলে হাবুডুবু খাচ্ছে আম আদমি পার্টি। আর জলের তলায় চলে গিয়েছে কংগ্রেস। সিনেমার দৃশ্য শেয়ার করে এক ইউজার আবার লিখেছেন, শিসমহল খালি করার সময় এসে গিয়েছে।
#DelhiElectionResults pic.twitter.com/TuHLOUHVWW
— Desi Bhayo (@desi_bhayo88) February 8, 2025
শনিবারের ফলাফল বলছে, দিল্লিতে দীর্ঘ ২৭ বছর পর ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি। আপকে পর্যুদস্ত করে গেরুয়া ঝড় উঠবে রাজধানীতে। খোদ মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা সহ পিছিয়ে রয়েছেন আপের তাবড় তাবড় নেতারা। বুথ ফেরত সমীক্ষাগুলিতেও তেমনই ইঙ্গিত ছিল। এবারের ভোটে আপের হ্যাটট্রিক হবে না, তা জানিয়েছিল এক্সটি পোলস্টারগুলি। যদিও চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে আর কিছুক্ষণ।
#DelhiElectionResults
— Rakesh b Sheth (@RakeshS16832632) February 8, 2025
उठो सुनीता
शीश महल खाली करने का वक्त आ गया pic.twitter.com/NcjnmiK0Mu












Click it and Unblock the Notifications