Delhi Election Result: "জনশক্তিই শিরোধার্য! সুশাসনের জয়," দিল্লিতে উন্নয়নের 'গ্যারান্টি' নরেন্দ্র মোদীর
Delhi Assembly Election Result: ২৭ বছর পর দিল্লির রং গেরুয়া। ময়লা সমেত ঝাড়ু সাফ করে রাজধানীর বুকে ফুটল পদ্ম। বিজেপিকে (BJP) দু-হাত উজাড় করে ভোট দিয়েছেন দিল্লিবাসী। আর তাই, ভোটারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। দিল্লিবাসীর আশীর্বাদ পেয়ে ধন্য বলে উল্লেখ করলেন মোদী। রাজধানীতে বিজেপির জয় সুশাসনের জয় বলে লিখলেন তিনি। একইসঙ্গে জনতা জনার্দনের রায়ই চূড়ান্ত বলে উল্লেখ করলেন নরেন্দ্র মোদী।
এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, "জন শক্তিই চূড়ান্ত। উন্নয়ন জিতেছে। সুশাসনের বিজয় হয়েছে। ঐতিহাসিক এই রায়ের জন্য দিল্লির ভাই বোনদের নতমস্তকে প্রণাম। এই আশীর্বাদ পেয়ে আমরা অভিভূত ও ধন্য।" দিল্লি জিতেই উন্নয়নের গ্যারান্টি দিলেন নরেন্দ্র মোদী। তিনি লেখেন, "দিল্লির উন্নয়নে কোনও খামতি রাখা হবে না। সেই গ্যারান্টি দিচ্ছি আমরা। মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন করতে ও বিকশিত ভারত গড়তে দিল্লি আগামিদিনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।"

দুপুর ৩টের ফলাফলের ট্রেন্ড বলছে, দিল্লিতে ৪৮টি আসনে এগিয়ে বিজেপি। ২২টি আসনে এগিয়ে আম আদমি পার্টি। খাতাই খুলতে পারেনি কংগ্রেস। ঝুলি শূন্যই থেকেছে হাত শিবিরের। কেন্দ্রে মোদী জমানার ১০ বছর পর দিল্লি দখল করল বিজেপি। দীর্ঘ ২৭ বছরের খরা কাটিয়ে দিল্লিতে সরকার গড়তে চলেছে বিজেপি। ২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসেছিল নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার। তার এক দশক পর দিল্লি দখল করল বিজেপি।
Jana Shakti is paramount!
— Narendra Modi (@narendramodi) February 8, 2025
Development wins, good governance triumphs.
I bow to my dear sisters and brothers of Delhi for this resounding and historic mandate to @BJP4India. We are humbled and honoured to receive these blessings.
It is our guarantee that we will leave no…
মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী জানায়নি বিজেপি। সেনিয়ে কম কটাক্ষও শুনতে হয়নি তাদের। তবে দিল্লির ভোটে জিততে এবার বিজেপির নিশানায় ছিলেন কেজরিওয়াল। তাকে লাগাতার টার্গেট করেই নিজেদের পথ প্রশস্ত করেছে বিজেপি। প্রথম থেকেই দিল্লির ভোটে বিজেপির মুখ্য প্রচারক হয়েছিলেন খোদ নরেন্দ্র মোদী। কেজরিওয়ালকে টার্গেট করেই আবর্তিত হয়েছে বিজেপির আপ বিরোধী প্রচার। আর তারই সুফল উপচে পড়েছে ভোটবাক্সে। মোদী জমানাতেই দিল্লিতে বিজেপির খরা কাটল।
মোদীর নেতৃত্বই বিজেপিকে দিল্লিতে জয় এনে দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। স্থানীয় স্তরে সংগঠনের ভিত মজবুত করতে স্থানীয় ইস্যুকেই হাতিয়ার করেছিল বিজেপি। দূষণ থেকে আবগারি, যমুনার জল থেকে রাস্তা-নিকাশির সমস্যা তুলে আপের ব্যর্থতা দেখানোর চেষ্টা করেছিল বিজেপি। স্থানীয় স্তরে প্রভাবশালী মুখ না থাকলেও ইস্যুকেই হাতিয়ার করে দিল্লির ভোট ঝুলিতে পুড়ল মোদী-শাহের দল।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications