Delhi Election Result 2025: হার মেনে বিজেপিকে বড় বার্তা কেজরির! এখন কী করবেন? প্রকাশ করলেন ভিডিও
Delhi Election Result 2025: দিল্লির রায় মেনে নিয়ে বিজেপিকে ধন্যবাদ জানালেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। দীর্ঘ ২৭ বছর রাজধানীর মসনদে গঠন হতে চলেছে বিজেপি সরকার। মানুষের রায়ে জয়ের হ্যাট্রিক হল না আম আদমি পার্টির। কার্যত ফল আরও স্পষ্ট হতেই মানুষের রায় মাথা পেতে নিলেন আপ সুপ্রিমো। বিপুল ভোটে জয়ের জন্য শুভেচ্ছাবার্তা দিলেন বিজেপিকে। একই সঙ্গে দিল্লির রাজনীতিতে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা যে আপ পালন করবে সেই বার্তাও এদিন দিয়েছেন কেজরিওয়াল।
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ((Arvind Kejriwal) তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি ছোট ভিডিও বার্তা দিয়েছেন। যেখানে তিনি বলছেন, ভোটের ফলাফল সামনে এসেছে। আর তা মাথা নত করে মেনে নিচ্ছি। যে ভরসা নিয়ে দিল্লির মানুষ বিজেপিকে ভোট দিয়েছে তা যাতে রাখতে পারে সেই বার্তা দেন কেজরিওয়াল (Delhi Election Result 2025) ।

তাঁর দাবি, গত ১০ বছর সাধারণ মানুষ আমাদের সুযোগ দিয়েছিল। আর এই সময় অনেক কাজ করা হয়েছে। শিক্ষা থেকে স্বাস্থ্য, বিদ্যুৎ, জল সহ একাধিক ক্ষেত্রে উন্নয়ন করা হয়েছে।
দিল্লির পরিকাঠামো উন্নয়নের চেষ্টা করা হয়েছে। তবে এখন থেকে দায়িত্ববান একটি বিরোধী দলের ভূমিকা আপ পালন করবে বলে এদিন ওই ভিডিও বার্তায় জানান কেজরিওয়াল। তাঁর কথায়, ক্ষমতার জন্য রাজনীতিতে শুধু আসা নয়। মানুষের সুখ-দুঃখে পাশে থাকার বার্তা দেন। একই সঙ্গে আপ নেতা-কর্মীদেরও ধন্যবাদ জানান। অন্যদিকে যদিও বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছেন দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী তথা আপ নেত্রী অতিশী।
তাঁর কথায়, বিজেপি গুন্ডাগিরির বিরুদ্ধে লড়াই জারি থাকবে। আপ সবসময় সত্যের পথে হেঁটেছে, আর যা কিছু মিথ্যা তার বিরুদ্ধে গর্জে উঠেছে। আগামীদিনেও সেই ভূমিকাতেও আম আদমি পার্টিকে যে দেখা যাবে সেই ইঙ্গিত শোনা যায় আপ নেত্রীর বক্তব্যে।
— Arvind Kejriwal (@ArvindKejriwal) February 8, 2025
বলে রাখা প্রয়োজন, প্রবল বিজেপি হাওয়ায় কেজরিওয়াল, মনীশ শিশোদিয়ার মতো একাধিক হেভিওয়েট নেতা মুখ থুবড়ে পড়েছেন। সেখানে কার্যত 'একাকুম্ভে'র ভূমিকায় আপ নেত্রী অতিশী। বড় জয় পেয়েছেন তিনি। আর এজন্য ভোটারদের শুভেচ্ছা জানান আপ নেত্রী।












Click it and Unblock the Notifications