Delhi Polls: “দিল্লির কথা বিদেশে বলতে লজ্জা হয়,” কেজরিওয়ালের আপকে নিশানা বিদেশমন্ত্রী জয়শঙ্করের

Delhi Assembly Election 2025: ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন। তার ঠিক তিনদিন আগে দিল্লির আপ (AAP) সরকারকে তীব্র আক্রমণ শানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। দেশের রাজধানীতেই নাগরিকদের ন্যূনতম পরিষেবা দেওয়া হয় না বলে অভিযোগ জয়শঙ্করের। আর তাই দিল্লির কথা বিদেশে গিয়ে বলতে লজ্জাবোধ হয় বলে দাবি বিদেশমন্ত্রীর।

দিল্লির আপ সরকার পরিশ্রুত পানীয় জল থেকে বিদ্যুৎ পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা, আবাস-সহ অন্যান্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা থেকে নাগরিকদের বঞ্চিত করেছে বলে অভিযোগ করেন জয়শঙ্কর। তাঁর দাবি, এখনও বহু যুগ পেছনে পড়ে রয়েছে দিল্লি, তাই আগামী ভোটে পরিবর্তনের পক্ষে মানুষ ভোট দেবেন।

s jaishankar

এদিন দিল্লিতে দক্ষিণ ভারতের বাসিন্দাদের সঙ্গে আলাপচারিতায় জয়শঙ্কর বলেন, "আমি যখনই বিদেশে যাই, একটা জিনিস আমি লুকিয়ে চলি। দেশের রাজধানীতেই লোকে ঘর পায় না, রান্নার গ্যাস পায় না, জল জীবন মিশনের আওতায় জল পান না, এমনকী আয়ুষ্মান ভারতের সুবিধাও পান না, এটা বলতে সত্যি লজ্জা বোধ হয়।"

কেজরিওয়ালের আম আদমি পার্টিকে (Aam Aadmi Party) নিশানা করে জয়শঙ্কর আরও বলেন, "এটা সত্যিই দুর্ভাগ্যের, যে গত ১০ বছরে দিল্লি আরও পিছিয়ে পড়েছে। দিল্লিবাসীর সঠিকভাবে জীবনযাত্রার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এখানের সরকার আপনাকে আপনার অধিকার থেকে বঞ্চিত করলে, ৫ ফেব্রুয়ারি আপনাদেরও উচিত এখানের সরকারের বদল করা।"

প্রসঙ্গত, আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন রয়েছে। ৭০ আসনের ভোটের ফলাফল জানা যাবে ৮ ফেব্রুয়ারি। এবারে দিল্লির ভোটে ত্রিমুখী লড়াই। রাজধানী দখলে মরিয়া আম আদমি পার্টি, বিজেপি ও কংগ্রেস।

এক দশক ক্ষমতায় থাকার পরেও আপের সরকার দিল্লিবাসীর জন্যে কিছুই করেনি বলে অভিযোগ করে এসেছে বিজেপি। এদিন জয়শঙ্কর আরও বলেন, সারা দেশে উন্নয়নের মডেল হওয়া উচিত ছিল দিল্লির। কিন্তু ১০ বছর ধরে দিল্লি অনুন্নয়নে ভুগছে।

এর আগে শনিবার দিল্লিতে জনসভা থেকে আপকে তুলোধনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলেন, রাজধানীতে অনুপ্রবেশে মদত দিচ্ছে আম আদমি পার্টি। দুর্নীতি, অনুপ্রবেশে ইন্ধন ও কেলেঙ্কারির 'থ্রি জি' সরকার চালাচ্ছে আপ।

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) আক্রমণ শানান বিজেপি নেতা অনুরাগ ঠাকুরও। প্রতিশ্রুতি পূরণ না করে কেজরিওয়াল অজুহাত দিচ্ছেন বলে দাবি করেন তিনি। সব মিলিয়ে ভোটের আগে রাজনৈতিক উত্তাপে সরগরম দিল্লি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+