দিল্লিতে আসন কমলেও আপের দাপটে খালি হাতে ফিরবে বিজেপি-কং, বলছে বুথ ফেরত সমীক্ষা

দিল্লিতে আসন কমলেও আপের দাপটে খালি হাতে ফিরবে বিজেপি-কং, বলছে বুথ ফেরত সমীক্ষা

দিল্লি বিধানসভা নির্বাচনে ভোটপর্ব সাঙ্গ হওয়ার পর একের পর এক সমীক্ষার ফলাফল প্রকাশে আসতে শুরু করেছে। নিউজ এক্স-নেতা তাদের নিজেদের মতো করে সমীক্ষা চালিয়েছে। আর সেই সমীক্ষায় যে ফলাফল উঠে এসেছে তাতে ফের একবার স্পষ্ট, দিল্লির মসনদে ফের একবার অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির সরকার ক্ষমতা দখল করতে চলেছে।

কী বলছে সমীক্ষা

কী বলছে সমীক্ষা

নিউজ এক্স-এর সমীক্ষা বলছে আম আদমি পার্টি এবারের নির্বাচনে ৫৩ থেকে ৫৭ টি আসন পেতে পারে। অর্থাৎ আসনসংখ্যা গতবারের থেকে কমলেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অরবিন্দ কেজরিওয়ালের দল ফের একবার ক্ষমতায় আসতে চলেছে।

দিল্লি হাতছাড়া বিজেপির

দিল্লি হাতছাড়া বিজেপির

অন্যদিকে সমীক্ষা বলছে কেন্দ্রের শাসন করা দল বিজেপি গতবারের থেকে ভাল ফলাফল করলেও দিল্লি তাদের কাছে অধরাই থাকছে। মাত্র ১১ থেকে ১৭ টি আসন পেতে পারে নরেন্দ্র মোদীর দল।

কংগ্রেস ফের একবার 'গোল্লা'

কংগ্রেস ফের একবার 'গোল্লা'

সমীক্ষায় দেখা যাচ্ছে কংগ্রেসকে শূন্য থেকে দুটি আসন দেওয়া হয়েছে। গত বারের নির্বাচনে কংগ্রেস একটি আসনেও জিততে পারেনি। এবারও তারা খাতা খুলতে পারবে কিনা সে বিষয়ে অবশ্যই সংশয়ের অবকাশ রয়েছে।

গতবারের মতো পরিস্থিতি

গতবারের মতো পরিস্থিতি

২০১৫ সালের বিধানসভা নির্বাচনে ৭০টি বিধানসভার দিল্লিতে আম আদমি পার্টি একাই ৬৭টি আসন দখল করেছিল। বিজেপি পেয়েছিল মাত্র তিনটি আসন। অন্যদিকে আর কোনও দল খাতা খুলতে পারেনি। দীর্ঘ কয়েক দশক দিল্লি শাসন করলেও গত নির্বাচনে কংগ্রেসকে খালি হাতে আসতে হয়েছে। এবার সম্ভবত সেই পথেই পরিস্থিতি এগোতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+