Delhi Election 2025: যমুনার জল নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে কেজরিওয়াল, দিতে হবে আদালতে হাজিরা

যমুনার জল নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। যমুনার জলে হরিয়ানা বিষ মিশিয়ে দিয়েছিল বলে অভিযোগ করেন কেজরিওয়াল। এই ঘটনার জন্য আদালতের সমন পেলেন তি্নি।

হরিয়ানার একটি আদালত দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে একটি অভিযোগের ভিত্তিতে আগামী ১৭ ফেব্রুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। দিল্লিতে জল সরবরাহের বিষয়ে কেজরিওয়ালের বিতর্কিত বক্তব্যের পরেই হরিয়ানা সরকারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

যমুনার জল নিয়ে কেজরিওয়ালের মন্তব্যেক পরিপ্রেক্ষিতে হরিয়ানা সরকার সোনিপতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে বিপর্যয় মোকাবিলার ১৫৪ নম্বর ধারায় মামলা দায়ের করেছে। স্বয়ং মুখ্যমন্ত্রী নায়াব সাইনি সোনিপত জেলা আদালতে কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছিলেন যে হরিয়ানা সরকার ইচ্ছাকৃতভাবে যমুনার জলে বিষ মিশিয়ে দিল্লির জল সরবরাহ ব্যাহত করছে। এরপর থেকেই এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কেজরির এই মন্তব্যকে ল"অপমানজনক" আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, হরিয়ানার মানুষ দিল্লিরই অংশ, এবং এই ধরনের ভিত্তিহীন অভিযোগ জাতীয় ঐক্যের জন্য ক্ষতিকর।

একইসঙ্গে মোদী আরও ববলেন, হহরিয়ানার পাঠানো জল আমিও খাই, দিল্লির মানুষও খায়। এটা কেউ ভাবতে পারে হরিয়ানা জলে বিষ মেশানো আছে? এটি শুধু হরিয়ানার নয়, গোটা দেশের অপমান।।
লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর ইতিমধ্যেই বিজেপি হরিয়ানা এবং মহারাষ্ট্রে ক্ষমতায় এসেছে। এবার দিল্লি দখলের জন্য তারা মরিয়া। তবে কংগ্রেস এবার ক্ষমতা দখলের লড়াই থেকে অনেকটা দূরে থাকতে পারে। দীর্ঘদিন কংগ্রেস দিল্লিতে ক্ষমতায় ছিল কিন্তু ক্ষমতা থেকে সরে যাবার পর তারা এখন তৃতীয় শক্তিতে পরিণত হয়েছে।

এই ঘটনা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, পাঁচ বছর আগে কেজরিওয়াল বলেছিলেন তিনি যমুনায় স্নান করে যমুনার জল পান করবেন। সেই সময় কেটে গেল। তিনি এখনও যমুনার জলে স্নান করেননি। অন্যদিকে, সাধারণ মানুষকে দূষিত জল খেতে হচ্ছে। তিনি থাকছে শিশমহলে । কোটি কোটি টাকার বাড়িতে বসবাস করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+