Delhi Election: ভোটে প্রভাব ফেলতে পারে আন্তর্জাতিক শক্তি! প্রজাতন্ত্র দিবসে আশঙ্কা প্রকাশ উপরাজ্যপালের

শীতের মধ্যেই উত্তাপ বৃদ্ধি পাচ্ছে দিল্লি বিধানসভা নির্বাচনের। আম আদমি পার্টির কাছে দিল্লির মসনদ ধরে রাখার লড়াই। অন্যদিকে রাজধানী শহরে ক্ষমতা দখলে মরিয়ে বিজেপিও। আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে জোর টক্কর আপ এবং বিজেপির। লড়াইয়ে রয়েছে কংগ্রেসও। দিল্লি বিধানসভা ভোটে প্রভাব ফেলতে পারে আন্তর্জাতিক শক্তিগুলিও, প্রজাতন্ত্র দিবসে আশঙ্কা প্রকাশ করলেন লেফটেন্যান্ট গভর্নর বিনয়কুমার সাক্সেনা।

এক সপ্তাহ বাদেই দিল্লিতে বিধানসভা ভোট। এই ভোটের মাধ্যমেই নতুন সরকার গঠন হবে। প্রজাতন্ত্র দিবসের দিনেও ভোট নিয়ে গরগরম দিল্লি। সমাজ মাধ্যমের মধ্য দিয়ে দিল্লির ভোটে আন্তর্জাতিক শক্তি প্রভাব ফেলতে পারে, আশঙ্কা প্রকাশ করলেন লেফটেন্যান্ট গভর্নর বিনয়কুমার সাক্সেনা। প্রজাতন্ত্র দিবসে নিজের বক্তব্যে এমনটাই জানিয়েছেন তিনি।

উপরাজ্যপাল (লেফটেন্যান্ট গভর্নর) বিনয়কুমার সাক্সেনা প্রজাতন্ত্র দিবসে নিজের বক্তব্যে বলেছেন, এবারের সাধারণতন্ত্র দিবস দিল্লির কাছে অতিরিক্ত গুরুত্ব আছে। কারণ আর মাত্র কয়েকদিন পর আমরা একটি নতুন সরকারকে নির্বাচিত করব। আমরা শুধু একটা ভোট দিয়ে সরকারকেই নির্বাচিত করব না। আগামী পাঁচ বছর দিল্লি কেমন ভাবে পরিচালিত হবে সেটাও বেছে নেব।

এরপরই ভোটারদের সতর্ক করে উপরাজ্যপাল (লেফটেন্যান্ট গভর্নর) বিনয়কুমার সাক্সেনা বলেছেন, বিগত কয়েক বছরে আমরা দেখেছি ভোটে আন্তর্জাতিক বিভিন্ন শক্তি প্রভাব ফেলে এবং ভোটের ফলাফলকে নিয়ন্ত্রণ করতে চায়। মূলত সমাজ মাধ্যমের মধ্য দিয়েই বিভিন্ন আন্তর্জাতিক শক্তি প্রভাব ফেলে ভোটে। আমি ভোটারদের কাছে অনুরোধ করব এই বিষয়টি থেকে সচেতন থাকার জন্য। এটা আমাদের দায়িত্ব কোনও চাপের কাছে নতি স্বীকার না করে ঠিক ভুলের সিদ্ধান্ত নেওয়া।

প্রজাতন্ত্র দিবসে দিল্লির উপরাজ্যপালের বক্তব্যের অনেকটা অংশ জুরেই ছিল ভোট প্রসঙ্গ। রাজধানীতে নির্বাচনের উত্তাপ এখন চরমে। তিনি সমস্ত ভোটারদের কাছে ভোটে অংশ নেওয়ার আবেদন করে বলেছেন, নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, ভোটের মাধ্যমে আমরা শুধু একটা সরকারকেই বেছে নিই না। একটা সিস্টেমকেও মনোনীত করি যেটা আগামী ৫ বছর আমাদের জীবনের অংশ হয়ে উঠে।

আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে ভোট হবে। ৮ ফেব্রুয়ারি ভোটের ফলাফল প্রকাশিত হবে। এবার ৭০টি বিধানসভা কেন্দ্রে মোচ ৬৯৯ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে। ১৫ বছর দি্ল্লিতে ক্ষমতা থেকে দূরে আছে কংগ্রেস। ১৯৯৩ সালের পর দিল্লিতে জয় পায়নি বিজেপি। এবারও ক্ষমতা ধরে রাখতে পারে আপ, এমনই আভাস পাওয়া যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+