Delhi Election 2025: কেজরিওয়ালের বিরুদ্ধে এই বিষয়গুলিই এবার হাতিয়ার হতে চলেছে

Delhi Election 2025:৭০ সদস্যের দিল্লি বিধানসভার নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার কথা। নির্বাচনের দিন এখনও ঘোষণা করেনি ভারতের নির্বাচন। তবে তিনটি প্রধান দল - আম আদমি পার্টি (এএপি), ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং কংগ্রেস ইতিমধ্যেই নির্বাচনী মহল তৈরি করে ফেলেছে তাঁদের আশেপাশে। শাসক দল তাদের সমস্ত প্রার্থী ঘোষণা করেছে, অন্যদিকে বিজেপি এবং কংগ্রেসও মনোনীতদের তালিকা প্রকাশ করতে শুরু করেছে।

যদিও আপ তৃতীয়বারও তাঁদের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। কেননা সামাজিক কল্যাণ মূলক একাধিক কাজ আপ করেছে দিল্লিবাসীর জন্যে। তাই তারা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। আবার পাল্টা এবার বদল হবে, এই বিশ্বাস রাখছে গেরুয়া শিবির।

bjp

কংগ্রেস অবশ্য অস্থির পরিস্থিতিতে রয়েছে। কেননা জাতীয় ক্ষেত্রে কংগ্রেস ও আপ একে অপরের পরিপূরক। এই দুটি দলই ইন্ডিয়া জোটের অংশ। কিন্তু যখন বিষয়টা শুধু দিল্লি গত, তখন লড়াইটা ত্রিমুখী হবে, আর সেখানে আপের বিরুদ্ধেই লড়বে কংগ্রেস।

বিজেপি তার নো-হোল্ড-বারড আক্রমণাত্মক নির্বাচনী প্রচারের জন্য পরিচিত। দিল্লিতেও, জেপি নাড্ডার নেতৃত্বাধীন দল সরকারের কথিত ব্যর্থতা তুলে ধরে একটি তীব্র নির্বাচনী প্রচার শুরু করেছে। প্রবীণ বিজেপি নেতা অনুরাগ ঠাকুর সোমবার AAP সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে একটি "চার্জশিট" জারি করেছেন, তাকে একাধিক "কেলেঙ্কারির" জন্য কাঠগড়ায় তুলেছেন।

তিনি সেই বিষয়টি ভোটের প্রচারেও হাতিয়ার করেছেন। বলেছেন - "ঘোটালে পে ঘোটালা, কেজরিওয়াল নে বানায়া দিল্লি কো ভ্রাষ্টচার কি প্রয়োগশালা"। মনে করা হচ্ছে আগামী নির্বাচনে এই স্লোগানই হাতিয়ার হতে চলেছে বিজেপির

অন্যদিকে, আপ সরকারও বিজেপির বিরুদ্ধে অস্ত্রে শান দিচ্ছে। কেজরিওয়াল বিজেপিকে পাল্টা আঘাত করে একটি বিবৃতিতে বলেছেন যে, "গেরুয়া দলের মুখ্যমন্ত্রীর মুখের অভাব এবং দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য কোনও অর্থবহ এজেন্ডা নেই তাঁদের। তাঁদের একমাত্র কৌশল হল কেজরিওয়ালকে গালি দেওয়া"।

তবে আক্ষরিক অর্থে এবছর আম আদমি পার্টির জন্যে ভোটে জেতা যে খুব একটা সহজ কাজ হবে না, তেমনটা মনে করছে বিশেষজ্ঞ মহলও। আপ সরকারের বিরুদ্ধে এই বিষয়গুলিই বিরোধীদের হাতিয়ার হয়ে উঠবে। যেমন -

দূষণ: বিজেপি যমুনার বায়ু দূষণ এবং বিষাক্ত জলকে সরকারের ব্যর্থতার তালিকার শীর্ষে রেখেছে। ২০১৫ সাল থেকে ক্ষমতায় রয়েছে আপ কিন্তু ২০২৫ হয়ে গেলেও রাজধানীর দূষণ যেমনকার তেমনই থেকে গেছে। পরিস্থিতি এতোটুকুও বদলায়নি।

দুর্নীতি: আগের নির্বাচনের তুলনায় এবারের ভোটে AAP-এর জন্য দুর্নীতির ইস্যুতে কঠিন লড়াইয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। কেজরিওয়াল, সাংসদ সঞ্জয় সিং এবং প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া সহ আরও অনেকেই গ্রেফতার হয়ে জেলে গিয়েছেন, যা দলের জন্যে চাপ বাড়াচ্ছে।

জল সমস্যা: প্রতি বছর গ্রীষ্মের সময়, দিল্লি একটি জল সংকটের সম্মুখীন হয় এবং শহরের মানুষ বিজেপি এবং আপ-এর মধ্যে একই দোষারোপের খেলা দেখে। জল ইস্যুতে AAP সরকারকে আক্রমণ করার জন্য বিজেপি একটি বড় হাতিয়ার পেয়েছে এক্ষেত্রে।

স্যানিটেশন: বিজেপির মতে, জাতীয় রাজধানীর কিছু এলাকা সরকারের উদাসীনতার সম্মুখীন হচ্ছে, বিশেষ করে বস্তি এলাকা। গেরুয়া শিবির AAP-কে কোণঠাসা করার জন্য জলের অভাব, স্যানিটেশনের অভাব, ক্ষতিগ্রস্ত রাস্তা এবং অন্যান্য সমস্যার কথা উল্লেখ করেই ভোটের প্রচার চালাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+