Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Delhi Election: আপের দখলেই থাকবে দিল্লি? কতটা ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে বিজেপির? ইঙ্গিত দিল ফলোদীর সাট্টা বাজার

নতুন বছরের শুরুতে দিল্লির বিধানসভা ভোট নিয়ে নিয়ে উত্তাপ ক্রমেই বাড়ছে। রাজধানীতে তাপমাত্রায় পারদ নিম্নমুখী হলেও রাজনীতির উত্তাপ চরমে। হবে নাই বা কেন দুয়ারে দিল্লি বিধানসভার ভোট। ক্ষমতা ধরে রাখতে তৎপর আপ। অন্যদিকে ক্ষমতা দখলে মরিয়া বিজেপি, কার দখলে যাবে দিল্লি? এই নিয়ে রাজনৈতিক মহলের চর্চা তুঙ্গে।

যদিও কি হতে পারে ভোটের ফল তা নিয়ে চর্চা তুঙ্গে রাজনৈতিক মহলে। তবে এরই মধ্যে দিল্লি ভোটের ফল নিয়ে পূর্বাভাষ দিল ভারতবিখ্যাত' ফলোদীর সাট্টা বাজার। এই সংস্থার পূর্বাভাস অনুযায়ী, দিল্লি দখলে রাখতে চলেছে আম আদমি পার্টি।

২০১৫ সালে রাজধানী দিল্লির ক্ষমতা দখল করে আম আদমি পার্টি, ২০২০ সালের ভোটে অরবিন্দ কেজরিওয়ালের দল ক্ষমতায় ফিরে আসে। এবার ২০২৫ সালে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে চলেছে আম আদমি পার্টি। কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে গিয়েছেন কিন্তু তাঁকে মুখ করে নির্বাচনে লড়ছে আম আদমি পার্টি।

ফলোদীর সাট্টা বাজার অনুসারে এবারও দিল্লি দখলে রাখতে চলেছে আম আদমি পার্টি। ২০২০২ সালে ৬২টি আসন জিতেছিল আপ। এবার দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের দল ৩৬টি আসন জিততে পারে। অর্থাৎ কান ঘেঁষে জয় পেতে পারে আম আদমি পার্টি। অন্যদিকে এবার কিন্তু দিল্লিতে শক্তি অনেকটাই বাড়াচ্ছে পদ্ম শিবির। ২০২০ সালের ভোটে তিনজন বিধায়ক দিল্লিতে জয় পেয়েছিলেন এবার সেই সংখ্যা ২৫ থেকে ৩৫ এর মধ্যে থাকতে পারে।

অর্থাৎ দিল্লিতে সরকার গঠন করতে হলে অরবিন্দ কেজরিওয়ালকে দলের সব বিধায়ককে ধরে রাখতে হবে। কারণ দল বদলে খেলায় বিজেপি বরাবরই পারদর্শী ফলে কয়েকটা সংখ্যা কম থাকলে সরকার গড়ে ফেলতে পারে বিজেপি। পদ্ম শিবির অবশ্য আশাবাদী ১৯৯৩ সালের পর তারা আবার রাজধানী শহরের ক্ষমতায় ফিরবেন।

লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর ইতিমধ্যেই বিজেপি হরিয়ানা এবং মহারাষ্ট্রে ক্ষমতায় এসেছে। এবার দিল্লি দখলের জন্য তারা মরিয়া। তবে কংগ্রেস এবার ক্ষমতা দখলের লড়াই থেকে অনেকটা দূরে থাকতে পারে। দীর্ঘদিন কংগ্রেস দিল্লিতে ক্ষমতায় ছিল কিন্তু ক্ষমতা থেকে সরে যাবার পর তারা এখন তৃতীয় শক্তিতে পরিণত হয়েছে। এবার ভারতবিখ্যাত' ফলোদীর সাট্টা বাজার সেই রকম ইঙ্গিত দিচ্ছে।

উল্লেখ্য সাট্টা বাজারের রাজনৈতিক পূর্বাভাস অধিকাংশ ক্ষেত্রেই বাস্তব ফলের সঙ্গে মিলে যায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+