Delhi Election 2025: দিল্লিতে এবার পালাবদল! ক্ষমতা দখলের পথে বিজেপি? ইঙ্গিত দিল জেভিসির এক্সিট পোল
বুধবার সমাপ্ত হল ৭০ আসনের দিল্লি ভোট। রাজধানীর ক্ষমতা দখল করতে হলে ৩৬ টি আসন জিততে হবে। এবারের দিল্লি ভোটে মূল লড়াই বিজেপি এবং আম আদমি পার্টির মধ্যেই। এর আগে তিনবার দিল্লির ক্ষমতা দখল করেছে আম আদমি পার্টি। এবার কিন্তু আপের থেকে ক্ষমতা দখল করতে মরিয়া গেরুয়া শিবির।
সকাল সাতটা থেকে ভোট দানের প্রক্রিয়া শুরু হয় বুধবার সন্ধ্যে ছটায় ভোটদানের প্রক্রিয়া সমাপ্ত হয়।
এরপরই বিভিন্ন এক্সিট পোলের ফলাফল সামনে আসতে শুরু করেছে। একাধিক এক্সিট পোলেই ইঙ্গিত এবার দিল্লিতে পালাবদল হতে পারে।১৯৯৩ সালের পর ফের একবার দিল্লির ক্ষমতা দখল করতে পারে বিজেপি, এমনই পূর্বাভাস পাওয়া যাচ্ছে এক্সিট পোল গুলিতে। জেভিসি এক্সিট পোলাও দেখা গেল সেই একই চিত্র। এই সংস্থার এক্সিট পোলেও দেখা গিয়েছে বিজেপি দিল্লির ক্ষমতায় আসতে চলেছে এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে।

এবার দিল্লির ক্ষমতা দখল করতে প্রথম থেকেই সক্রিয় ছিল বিজেপি। তার ওপর দশ বছরের বেশি সময় ক্ষমতায় থাকার পরে পার্টি আম আদমি পার্টি সরকারের বিরুদ্ধে উঠেছে প্রতিষ্ঠান বিরোধী হাওয়াও। দুর্নীতির অভিযোগ উঠেছে আম আদমি পার্টির সুপ্রিম অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে দিল্লির ভোটারদের যেমন বদল হতে পারে তার আভাস কিন্তু পাওয়া যাচ্ছে এক্সিট পোল থেকেই।
তবে এক্সিট পোলের ফলাফল সবসময়ই ধ্রুব সত্য হয় না কখনও মেলে কখনো মেলে না। ফলে দিল্লির ক্ষমতায় কারা আসবে তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন আগামী শনিবার দিল্লি ভোটের ফলাফল প্রকাশিত হবে।
কেন্দ্রের শাসক দল অবশ্য আশাবাদী ১৯৯৩ সালের পর তারা আবার রাজধানী শহরের ক্ষমতায় ফিরবেন। লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর ইতিমধ্যেই বিজেপি হরিয়ানা এবং মহারাষ্ট্রে ক্ষমতায় এসেছে। এবা পালা দিল্লির। এই ভোটের ফলাফলের উপরও ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ অনেকটা নির্ভর করছে। ফলে সব দিক থেকে দিল্লি অত্যন্ত গুরুত্বপূর্ণ।












Click it and Unblock the Notifications