Delhi Election 2025: দিল্লিতে ক্ষমতা হারাচ্ছে আপ! রাজধানীতেও এবার মোদী ম্যাজিক? পূর্বাভাস পোল ডায়েরির সমীক্ষায়
বুধবার মোটামুটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো দিল্লি বিধানসভা নির্বাচন। ৭০ টি কেন্দ্রে একই দিনে ভোট গ্রহণ হল। দিল্লি বিধানসভার ম্যাজিক ফিগার ৩৬। এবার অপেক্ষা ফলাফলের। আগামী শনিবার দিল্লি ভোটের ফলাফল প্রকাশিত হবে। কিন্তু তার আগে থেকেই এক্সিট পোল থেকেই ফলাফলের একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে।
ভোট শেষ আবার দেড় ঘন্টার মধ্যেই একাধিক সংস্থার এক্সিট পোলের ফলাফল প্রকাশ্যে এসেছে। বেশিরভাগ এক্সিট পোলের দেখা যাচ্ছে এগিয়ে বিজেপি। এবার দিল্লিতে পালা বদলের ইঙ্গিত রয়েছে এক্সিট পোলের ফলাফলে। ক্ষমতা হারাতে পারে আম আদমি পার্টি। অন্যদিকে ১৯৯৩ সালের পর আবার দিল্লি ক্ষমতা দখল করতে পারে বিজেপি। একাধিক সমীক্ষক সংস্থার মতোই পোল ডায়েরির এক্সিট পোলের ফলেও দেখা যাচ্ছে একই চিত্র।

অর্থাৎ এই সমীক্ষার ফলাফল থেকেই স্পষ্ট এবার দিল্লিতে নিরঙ্কুশ ভাবেই ক্ষমতায় আসতে পারে বিজেপি। ২০১৩ সালে দিল্লির ক্ষমতা দখল করেছিল আপ। এরপর থেকে টানা তারাই দিল্লির ক্ষমতায় দখল করে আছে। কিন্তু আপের পথ এবারে মসৃণ যে হবে না তা আগাম আভাস ছিল। কারণ খোদ কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং তাঁকে জেলেও যেতে হয়েছিল।
ভোটের প্রচারে যমুনার জল নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন অরবিন্দ কেজরিওয়াল যা নিয়ে তাঁকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি থেকে কংগ্রেস শিবির। এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল কেন্দ্রীয় বাজেটে আয় করে উর্ধ্বসীমা ছাড়। দিল্লিতে বিরাট অংশের মানুষ কেন্দ্রের এই সিদ্ধান্তে উপকৃত হবেন তার প্রভাব পড়তে পারে এবারের ভোটে। তবে সবকিছুই এক্সিট পোলের ফলাফলের ওপরে দাঁড়িয়ে লিখতে হচ্ছে। আসল ফলাফল আগামী শনিবার প্রকাশিত হবে।












Click it and Unblock the Notifications