রাজধানী দখলে ঝাঁপাচ্ছেন মোদী-শাহ, কেজরিওয়ালের বিরুদ্ধে বড় প্ল্যান, জানেন কাকে প্রার্থী করা হল
Delhi Election 2025: বছর ঘুরতেই দিল্লি বিধানসভা নির্বাচন। আগামী সপ্তাহেই সম্ভবত ভোটের দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। আর তার আগেই ময়দানে নেমে পড়েছে বিজেপি এবং আম আদমি পার্টি। একদিকে অরবিন্দ কেজরিওয়াল অন্যদিকে মোদী-শাহ এন্ড কোং।
রাজধানীর ময়দানে একেবারে জমে উঠেছে দুপক্ষের খেলা। চলছে তোপ-পাল্টা আক্রমণ। আর এর মধ্যেই দিল্লি বিধানসভা (Delhi Election 2025) নির্বাচনের প্রথম তালিকা প্রকাশ করল বিজেপি।

তাৎপর্যপূর্ণ ভাবে এই তালিকায় আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল এবং দিল্লির মুখ্যমন্ত্রী অতীশির বিরুদ্ধেও বিজেপি তাদের প্রার্থীদের নাম (Delhi Election 2025) ঘোষণা করেছে। এক নজরে দেখে নিন কে কার বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন।
Delhi Election 2025: প্রবেশ বর্মাকে টিকিট দিল বিজেপি
বিজেপির প্রথম তালিকায় ২৯ জনের নাম আছে। নাম রয়েছে বিজেপি নেতা প্রবেশ বর্মার (Parvesh Verma)। যিনি কেজরিওয়ালের বিরুদ্ধে লড়াই করবেন। এছাড়াও দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অতীশির বিরুদ্ধে লড়াই করবেন রমেশ বিধুরি (BJP veteran Ramesh Bidhuri)। দিল্লি কংগ্রেসের প্রাক্তন সভাপতি অরবিন্দ সিং লাভলিকে গান্ধীনগর আসন থেকে টিকিট দিয়েছে বিজেপি। এছাড়াও মালব্য নগর থেকে বিজেপির সভাপতি সতীশ উপাধ্যায় টিকিট পেয়েছেন।
- এক নজরে দেখুন প্রার্থী তালিকা -
Delhi | BJP releases its first list of the candidates for #DelhiElection2025
— ANI (@ANI) January 4, 2025
Parvesh Verma to contest from New Delhi assembly seat against AAP's Arvind Kejriwal; Dushyant Gautam from Karol Bagh, Manjinder Singh Sirsa from Rajouri Garden, Kailash Gehlot from Bijwasan, Arvinder… pic.twitter.com/jcvaW418U8
Delhi Election 2025: টিকিট পেলেন কৈলাশ
গত কয়েকদিন আগেই আপ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। দলবদলের পরেই মিলল পুরস্কার। দিল্লি বিধানসভা নির্বাচনে লড়াই করবেন কৈলাশ গেহলট (Kailash Gahlot)। দিল্লির বিজবাসন আসন থেকে লড়াই করবেন তিনি। অন্যদিকে বিজেপির প্রথম তালিকায় নাম আছে রবিন্দ্র ত্যাগির। গত বিধানসভা নির্বাচনে মনিশ শিশোদিয়ার বিরুদ্ধে হাড্ডহাড্ডি লড়কাই করেছিলেন। এবারও বিজেপির তরুপের তাস তিনিই।
এছাড়াও প্রথম তালিকায় একাধিক বিজেপি হেভিওয়েট নেতার নাম আছে। সূত্রের খবর, খুব শীঘ্রই দ্বিতীয় তালিকা প্রকাশ করা হবে। বলে রাখা প্রয়োজন, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে দিল্লির ৭০ টি বিধানসভায় ভোট হয়। বিপুল ভোটে জয় পায় আম আদমি পার্টি। এরপর দীর্ঘ সময়ে একাধিক রাজনৈতিক উত্থান-পতন ঘটেছে দিল্লির রাজনীতিতে। গ্রেফতার হতে হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকেও। পরে জামিনে মুক্ত হলেও সে পদ থেকে ইস্তফা দেন।












Click it and Unblock the Notifications