Delhi Election 2025: নির্বাচন মরশুমে সোশ্যাল মিডিয়ায় অভিনব আক্রমণের ঝড় তুলল আপ ও বিজেপি

Delhi Election 2025: দিল্লি নির্বাচনের কয়েক দিন আগে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং আম আদমি পার্টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বাক-বিতণ্ডায় জড়াল। তবে এই বাকবিতণ্ডা কোনও মন্তব্যের পাল্টা মন্তব্য নয়, বরঞ্চ কমিক ভাবে ধরা দিল তাঁদের এই রাজনৈতিক লড়াই। একে অপরের বিরুদ্ধে এই ভাবেই ক্ষোভ উগড়ে দিল দুই দল।

সোমবার, বিজেপি একটি নতুন পোস্টার ভাগ করেছে যেখানে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে খলনায়ক চরিত্র "মোগাম্বো" হিসাবে দেখানো হয়েছে। 'মোগাম্বো' চরিত্রটি বলিউড ফিল্ম 'মিস্টার ইন্ডিয়া'র খলনায়ক চরিত্র। যাকে ঘিরে সিনেমার প্রেক্ষাপট তৈরি হয়। আর এদিন বিজেপির তরফে দেওয়া 'মোগাম্বো' পোস্টারে মোগাম্বোর মুখের জায়গায় বসানো হল কেজরিওয়ালের মুখ। আর নীচে লেখা হল, 'পূর্বাঞ্চলীয় সে নফরত কি আগ'।

arvind kejriwal and narendra modi

X- হ্যান্ডেলে পোস্টারটি ভাগ করার সময়, বিজেপি কেজরিওয়ালকে কটাক্ষ করে লিখেছে, "আপ-এর পূর্বাঞ্চল বিরোধী চেহারা পুরো দেশের মানুষের সামনে চলে এসেছে। দিল্লিতে যেখানে ইউপি-বিহারের মানুষজন বসবাস করে, তারা মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের কাছে ভুয়ো পরিচয়ের লোক। কিন্তু যেখানে রোহিঙ্গা বা বাংলাদেশিরা বসবাস করে, সেই অনুপ্রবেশকারীরা তাঁর বন্ধু!"

বিজেপির প্রতিক্রিয়ায়, আবার AAP একটি পাল্টা ভিডিও শেয়ার করেছে। যাতে কেজরিওয়াল এবং কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহকে কাল্পনিক কথোপকথন করতে দেখা গেছে। সেখানে এক্স হ্যান্ডেলের পোস্টে লেখা আছে, 'দিল্লিতে আমার সামনে পরাজয় দেখে, বিজেপি স্থির হয়ে গেছে'।

ভিডিওতে, AAP নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কোনও মুখ না থাকার জন্য বিজেপিকে উপহাস করতে দেখা গেছে এবং দাবি করেছে যে তারা নির্বাচনে একটি আসনও পাবে না।

নতুন আরও একটি ভিডিও এবং পোস্টার দুই পক্ষের মধ্যে চলমান "পোস্টার-ভিডিও যুদ্ধ" আরও বাড়িয়ে তুলেছে। অন্য একটি পোস্টারে, বিজেপি বলেছে, "২,০২৬ কোটি টাকার মদ কেলেঙ্কারির পিছনে মূল হোতা অরবিন্দ কেজরিওয়াল। ৫ ফেব্রুয়ারি দিল্লির মানুষ হিসাব মিটিয়ে নেবে"।

এদিকে আপ বিজেপির কালকাজি প্রার্থী রমেশ বিধুরিকে নিন্দা করে এবং তাকে 'অপমানজনক দলের মুখ্যমন্ত্রীর মুখ' বলে একটি পোস্টার প্রকাশ করেছে। এরকম ভাবেই সোশ্যাল মিডিয়ার লড়াইয়ে ঝড় তুলেছে আপ এবং বিজেপি। তবে এই লড়াইয়ে শেষ হাসি কে হাসবে, তার উত্তর মিলবে আগামী ৮ ফেব্রুয়ারি, ভোট গণনার দিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+