২০২০ দিল্লি নির্বাচনের ফলাফল: মোদী-ঝড়কে উড়িয়ে দিল 'ঝাড়ু'র দাপট! প্রাথমিক গণনায় এগিয়ে আপ

৭০ আসনের দিল্লি নির্বাচনে ৩৬ টি আসন পেলেই সরকার গড়ার দিকে এগিয়ে যাওয়া র হাতছানি রয়েছে রাজনৈতিক শিবিরগুলির কাছে। আর এদিন দিল্লি নির্বাচনের গণনা শুরু হতেই প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে গেল আপ। লোকসভা ভোটের মোদী সুনামিকে কার্যত বিধ্বস্ত করে এদিন সকাল থেকেই বুথ ফেরত সমীক্ষাকে সত্যি করে এগিয়ে রইল আপ।

 প্রাথমিক গণনার শেষে কী পরিসংখ্যান?

প্রাথমিক গণনার শেষে কী পরিসংখ্যান?

৭০ আসনের দিল্লি নির্বাচনে ৪৩ টি আসনে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি। ৪৯ টি আসনে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি। অন্যদিকে, বিজেপি এগিয়ে রয়েছে ১৩ টি আসনে। টানা ৩ বার দিল্লি শাসন করা কংগ্রেস সেক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছে। প্রাথমিক গণনায় কংগ্রেসের জন্য কোনও সুখবর শোনাতে পারেনি দিল্লি নির্বাচন।

 ভোট শতাংশ

ভোট শতাংশ

শনিবার নির্বাচনের ভোট গ্রহণ পর্ব সমাপ্ত হয়। সেখানে দেখা যায় মোট ভোট শতাংশ ৬২ .৯। যা ২০১৫ সালের তুলনায় কম। ২০১৫ সালে ভোট পড়েছিল ৬৭ শতাংশ। ১.৪৭ কোটি ভোটাররা দিল্লিতে ১৩,৭৮০ টি পোলিং স্টেশনে ভোট দিয়েছেন। আর তারপরই বুথ ফেরত সমীক্ষা জানান দেয় দিল্লিতে জোরদার রয়েছে আম আদমি পার্টির হাওয়া।

বুথ ফেরত সমীক্ষা কী বলেছে?

বুথ ফেরত সমীক্ষা কী বলেছে?

দিল্লি নির্বাচন ঘিরে বিজেপির তরফে সরকার গড়া নিয়ে যতটা আগ্রাসী মনোভাব দেখা গিয়েছে, বুথ ফেরত সমীক্ষা ততটাই উল্টো কথা বলেছে। বিভিন্ন সমীক্ষা জানিয়ে দিয়েছে দিল্লিতে ৫৫ থেকে ৬০ আসনের মধ্যে নিজেদের দাপট ধরে রাখবে কেজরিওয়ালের আম আদমি পার্টি। অন্যদিকে লোকসভা ভোটে বিজেপি দিল্লিতে সাফল্য পেলেও বিধানসভা ভোট বিজেপিকে নিরাশা দিতে চলেছে বলে দাবি বিভিন্ন সমীক্ষার।

কয়েকটি উল্লেখ যোগ্য কেন্দ্রের ফল

কয়েকটি উল্লেখ যোগ্য কেন্দ্রের ফল

দিল্লির কয়েকটি নামী কেন্দ্রের ফলাফল প্রাথমিক গণনায় দেখে নেওয়া যাক কোন দিকে ট্রেন্ডে। নিউ দিল্লি কেন্দ্র থেকে এগিয়ে কেজরিওয়াল, মডেল টাউন থেকে প্রাথমিক গণনায় এগিয়ে বিজেপির কপিল মিশ্র । ওখলা থেকে এগিয়ে আপের আমানাতুল্লাহ খান, হরিনগর থেকে এগিয়ে রয়েছেন বিজেপির তাজিন্দর সিং বাগ্গা। পতপরগঞ্জ থেকে এগিয়ে আপের মণীশ সিসোদিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+