দিল্লি : রেস্তরাঁয় খেয়ে দাম চোকানোর বদলে মালিককে গুলি
নয়াদিল্লি, ২৪ মে : দক্ষিণ-পূর্ব দিল্লির লাজপত নগরে এক রেস্তরাঁ মালিকে গুলি চালিয়ে খুন করে পালিয়ে গেল কয়েকজন দুর্বৃত্ত। মালিকের অপরাধ একটাই, খাওয়ার বদলে টাকা মেটানোর কথা বলেছিলেন তিনি। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে।
সোমবার রাতে লাজপত নগরে বাসুদেও-এর (৬০) সিন্ধি ধাবাতে খেতে আসে তিনজন। খাওয়া মিটিয়ে তারা পালিয়ে যাচ্ছিল। তবে তাদের পাকড়াও করে বিল মেটানোর কথা বলেন বাসুদেও। ঠিক সেসময়ই বিবাদ শুরু হয়।

অভিযোগ, ওই তিন দুর্বৃত্তের একজন হঠাৎ বন্দুক বেরক করে গুলি চালিয়ে দেয় বাসুদেও-এর উপরে। এরপরই পালিয়ে যায় তারা। বাসুদেও-কে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জীবন-মরণ লড়াই করে চলেছেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্বৃত্তরা যে গাড়ি চেপে এসেছিলেন তাতে উত্তরপ্রদেশের নম্বর প্লেট ছিল। বাসুদেও টাকা চাইতেই চার রাউন্ড গুলি চালিয়ে তাঁকে ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, মামলা দায়ের করে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications