দিল্লির ডাক্তারের কাছ থেকে উদ্ধার ৭০ লক্ষ টাকা, সব ১০০ টাকার নোট!

সরকারি সিদ্ধান্তে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হয়ে যাওয়ার পর থেকেই বাজারে ১০০ টাকার আকাল। এই বাজারে ১০০ টাকার নোটে ৭০ লক্ষ টাকার নগদ নিজের কাছে চেপে রাখার অভিযোগে দিল্লির এক শিশু চিকিৎসককে আটক করল পুলিশ

নয়াদিল্লি, ১৭ নভেম্বর : সরকারি সিদ্ধান্তে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হয়ে যাওয়ার পর থেকেই বাজারে ১০০ টাকার আকাল। এই বাজারে ১০০ টাকার নোটে ৭০ লক্ষ টাকার নগদ নিজের কাছে চেপে রাখার অভিযোগে দিল্লির এক শিশু চিকিৎসককে আটক করল পুলিশ।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চিকিৎসকের নাম নাল্লাল। নিজের গাড়িতে টাকার বান্ডিল তোলায় সময় এক পথচারী তাঁকে লক্ষ্য করে। চিকিৎসকের হাতে ২-৩টি ১০০ টাকার বান্ডিল দেখে তাঁর সন্দেহ হয়, তিনি পুলিশে খবর দেন।

দিল্লির ডাক্তারের কাছ থেকে উদ্ধার ৭০ লক্ষ টাকা, সব ১০০ টাকার নোট!

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নাল্লালকে আটক করে পুলিশ। তাঁর কাছ থেকে ৬৯,৮৬,০০০ টাকা উদ্ধার হয়েছে। প্রত্যেকটিই ১০০ টাকার নোট।

ডাক্তার নাল্লাল পুলিশকে জানিয়েছেন, তাঁর এক ব্যবসায়ী বন্ধু তাকে ওই টাকা রাখতে দিয়েছে। তাই তিনি রাজৌড়ি গার্ডেনে নিজের বাড়িতে ওই টাকা নিয়ে যাচ্ছিলেন।

বিষয়টি আয়কর বিভাগকে জানানো হয়েছে। আয়কর বিভাগ বিষয়টির তদন্ত শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+