Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আপ ছাড়তে বলা হয়েছে, ৯ ঘন্টা জেরা শেষে বিস্ফোরক উপ-মুখ্যমন্ত্রী ! পালটা বিবৃতি CBI-এর

আবগারি-দুর্নীতি ইস্যুতে ক্রমশ চাপ বাড়ছে কেজরিওয়াল সরকারের উপর। এই মামলাতে উপ মুখ্যমন্ত্রী মনিশ শিশোদিয়াকে ৯ ঘন্টা জেরা করল সিবিআই। যদিও আজ সোমবারই সম্ভবত উপ মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Manish Sisodia Excise Policy Case: আবগারি-দুর্নীতি ইস্যুতে ক্রমশ চাপ বাড়ছে কেজরিওয়াল সরকারের উপর। এই মামলাতে উপ মুখ্যমন্ত্রী মনিশ শিশোদিয়াকে ৯ ঘন্টা জেরা করল সিবিআই। যদিও আজ সোমবারই সম্ভবত উপ মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনটাই দাবি করা হয় আপের তরফে।

 ৯ ঘন্টা জেরা শেষে বিস্ফোরক দিল্লির উপ-মুখ্যমন্ত্রী

যদিও জেরা শেষে বেরিয়ে এসে বিস্ফোরক দাবি মণিশের। তিনি বলেন, আম আদমি পার্টি ছাড়তে তাঁর উপর নানা ভাবে চাপ সৃষ্টি করা হয়েছে। শুধু তাই নয়, এই সমস্ত মামলাই ভুয়ো এবং সাজানো বলেও দাবি করেন কেজরিওয়ানের এই সহযোগী। আর এহেন দাবি ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

যদিও এই দাবির পালটা বক্তব্য দিয়েছে বিজেপি। এমনকি এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও। জেরা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন আপ নেতা।

তিনি বলেন, আবগারি-দুর্নীতি ইস্যুতে কোনও অভিযোগ নেই। আমি সিবিআই দফতরে দেখেছি বলেও দাবি মণিশের। এমনকি ৯ ঘন্টা জেরাতে আমি বুঝেছি সমস্ত কিছুই সাজানো হয়েছে। শুধু তাই নয়, দিল্লিতে অপারেশন লোটাস সফল করতেই এই সমস্ত তদন্ত করা হচ্ছে বলেও চাঞ্চল্যকর দাবি দিল্লির উপ-মুখ্যমন্ত্রীর।

পাশাপাশি তাঁকে আপ ছাড়ার জন্যেও সিবিআই অফিসে চাপ দেওয়া হয়েছে বলে দাবি তাঁর। আর আপ না ছাড়লে আমার বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হবে বলেও নাকি হুমকি দেওয়া হয়েছে বলে দাবি নেতার। পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী পদে তাঁকে বসানোর অফার দেওয়া হয়েছে বলেও দাবি তাঁর।

আর একের পর এক বিস্ফোরক দাবি ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। কড়া ভাষায় আপ নেতাকে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা সম্বিত পাত্র। দিল্লির উপ মুখ্যমন্ত্রীকে একজন দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ শানিয়েছেন তিনি। যদিও এহেন মন্তব্য অস্বস্তি বাড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

আর তাই এহেন দাবির পরেই সিবিআইয়ের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। যেখানে স্পষ্ট বলা হয়েছে, জিজ্ঞাসাবাদ পেশাদার এবং আইনি পদ্ধতিতে করা হয়েছে। এমনকি দিল্লির মুখ্যমন্ত্রীর আনা অভিযোগ সমস্ত অস্বীকার করেছে তদন্তকারী সংস্থা। এমনকি আইন অনুযায়ী তদন্ত চলবে বলেও স্পষ্ট বার্তা সিবিআইয়ের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+