বড় ধাক্কা Anubrata Mondal-এর! তৃণমূল নেতাকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি আদালতের

বড় ধাক্কা অনুব্রত মণ্ডলের। তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করতে নির্দেশ দিল আদালত। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট সোমবার এই নির্দেশ দিয়েছে বলে জানা যাচ্ছে। আর এই নির্দেশ সামনে আসার পরেই অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার তো

গরু পাচার মামলাতে বড় জয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বড় ধাক্কা অনুব্রত মণ্ডলের। তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করতে নির্দেশ দিল আদালত। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট সোমবার এই নির্দেশ দিয়েছে বলে জানা যাচ্ছে। গত কয়েকদিন ধরে লাগাতার সওয়াল-জবাব চলছিল।

আর এরপরেই আজ দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছে। আর এই নির্দেশ সামনে আসার পরেই অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার তোরজোড় শুরু করে দিল ইডি।

খুব শীঘ্রই ওই ওয়ারেন্ট আসানসোল আদালতে জমা দেবে ইডি। এবং এরপরেই তৃণমূলের বেতাজ বাদশাকে দিল্লি নিয়ে যাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

কয়েকটি আইনি রাস্তা খোলা

কয়েকটি আইনি রাস্তা খোলা

যদিও অনুব্রত মণ্ডলের কাছে বেশ কয়েকটি আইনি রাস্তা খোলা আছে বলেই মনে করছেন আইনজীবীমহল। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করতে পারেন অনুব্রত মণ্ডলের আইনজীবীরা। যদিও এই বিষয়ে তৃণমূল নেতার আইনজীবী কিংবা পরিবারের তরফে কিছু জানানো হয়নি। তবে এর আগে একই পথে গিয়ে আইনি সাহায্য চেয়েছিলেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল। কিন্ত্য আদালত তাতে সাড়া দেয়নি। ফলে আইনজীবীরা এবার কোন পথে এগোয় সেদিকেই নজর।

অনুব্রত মণ্ডলের নামে বিপুল সম্পত্তির হদিশ

অনুব্রত মণ্ডলের নামে বিপুল সম্পত্তির হদিশ

গরু পাচার মামলাতে তদন্ত করছে সিবিআই। আর্থিক লেনদেন এবং তছনছ কীভাবে তা খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর সেই তদন্তে নেমে অনুব্রত মণ্ডলের নামে বিপুল সম্পত্তির হদিশ পান তদন্তকারীরা। এমনকি তাঁর মেয়েকেও জেরা করেন তদন্তকারীরা। কারণ তাঁর নামেও বিপুল সম্পত্তি রয়েছে। যদিও মেয়ে সুকন্যা জানিয়েছিলেন, সবটাই বাবা জানেন। আর এরপরেই কেষ্টকে জেরাও করেন তদন্তকারীরা। কিন্তু জিজ্ঞাসাবাদে বীরভূমের বেতাজ বাদশা একাধিক প্রশ্ন এড়িয়ে যান বলে দাবি। আর এরপরেই ইডি গ্রেফতার করে অনুব্রতকে। এরপরেই তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার তোরজোড় শুরু হয়। কিন্তু আইনি জটিলতায় বারবার আটকে যায় দিল্লি নিয়ে জাওয়ার প্রক্রিয়া।

প্রশ্নের মুখে পড়তে হয়েছে ইডিকেও।

প্রশ্নের মুখে পড়তে হয়েছে ইডিকেও।

আইনি প্রক্রিয়াতে প্রশ্নের মুখে পড়তে হয়েছে ইডিকেও। বাংলার মামলাতে কেন দিল্লি নিয়ে যেতে হবে অনুব্রতকে তা নিয়ে আদালতের প্রশ্নের মুখে পড়তে হয়েছে। যদিও ইডি জানায় গোটা মামলার তদন্তকারীরা দিল্লিতে। রাজধানী থেকেই পুরো প্রক্রিয়া চলছে। আর এই মামলাতে অনুব্রত মণ্ডলকে কেন দিল্লিতে নিয়ে গিয়ে জেরা প্রয়োজন সেই সংক্রান্ত যাবতীয় তথ্যও তুলে ধরেন ইডির আধিকারিকরা। দিঘ শুনানি শেষে তৃণমূলের বেতাজ বাদশাকে দিল্লি নিয়ে যাওয়ার জন্যে ইডিকে নির্দেশ দিল আদালত। যা অবশ্যই বড় ধাক্কা অনুব্রতের কাছে।

বসানো হতে পারে মুখোমুখি

বসানো হতে পারে মুখোমুখি

ইতিমধ্যেই গরুপাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামূল হক দিল্লিতে তিহার জেলে রয়েছেন। আবার অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনও রয়েছেন দিল্লিতে তিহার জেলে। এই মুহূর্তে অনুব্রতকে দিল্লি নিয়ে গেলে বাকিদের সঙ্গে মুখোমুখি সম্ভবত বসাতে পারে ইডি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+