ভোটের মধ্যেই কেজরিওয়ালের বিরুদ্ধে কোর্টের পরোয়ানা, অস্বস্তিতে আপ
লোকসভা ভোটের মধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি হওয়ায় অস্বস্তিতে আম আদমি পার্টি।
লোকসভা ভোটের মধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি হওয়ায় অস্বস্তিতে আম আদমি পার্টি। একই সঙ্গে কেজরিওয়ালের ডেপুটি তথা আপ নেতা মনীশ সিসোদিয়া ও স্বরাজ ইন্ডিয়ার সভাপতি যোগেন্দ্র যাদবের বিরুদ্ধেও জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি করেছে দিল্লির নিম্ন আদালত। বুধবারই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন বিচারক সমর বিশাল।

মামলার আবেদনকারী আইনজীবী সুরেন্দর কুমার শর্মার অভিযোগ, ২০১৩ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েও তাঁকে প্রার্থী করেনি আম আদমি পার্টি। এর প্রতিবাদ করলে আপের তৎকালীন তিন মাথা অরবিন্দ কেজরিওয়াল, মনীশ সিসোদিয়া, যোগেন্দ্র যাদব তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন বলে আদালতে জানিয়েছেন ওই আইনজীবী। অভিযোগ অস্বীকার করে আম আদমি পার্টির তরফে আদালতে পাল্টা হলফনামা দাখিল করা হয়েছিল।
এর প্রেক্ষিতে অরবিন্দ কেজরিওয়াল, মনীশ সিসোদিয়া, যোগেন্দ্র যাদবকে তলব করেছিল দিল্লি আদালত। কিন্তু হাজির না হওয়ায়, দিল্লির মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রী ও স্বরাজ ইন্ডিয়ার সভাপতি যোগেন্দ্র যাদবের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি করেছেন অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন বিচারক সমর বিশাল।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications