জেলের ভেতরে সত্যেন্দ্র জৈনের পায়ে মালিশ, ইডিকে সমন পাঠাল দিল্লি কোর্ট
জেলের ভেতরে সত্যেন্দ্র জৈনের পায়ে মালিশ, ইডিকে সমন পাঠাল দিল্লি কোর্ট
লনে বন্দি রয়েছেন মন্ত্রী। সেখােনই তাঁকে সেলের ভেতরে পায়ে মালিশ করা হচ্ছে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জেলের ভিতরে কীভাবে মন্ত্রী এই পরিষেবা পাচ্ছেন তা জানতে চেয়ে ইডিকে নোটিস পাঠাল দিল্লি কোর্ট। এদিকে সত্যেন্দ্র জৈনের আইনজীবীরা আদালতে অভিযোগ করেছেন ভুয়ো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে আপ মন্ত্রীর বিরুদ্ধে অপ প্রচার চালানো হচ্ছে। গুজরাত বিধানসভা নির্বাচনের কারণেই বিজেপির মদতে এই ঘটনা ঘটানো হচ্ছে।

গত কাল থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি। তাতে দেখা গিয়েছে জেলের সেলের ভেতরে বিছানায় শুয়ে ফাইল দেখছেন দিল্লির আপ মন্ত্রী সত্যেন্দ্র জৈন। আর আরেকজন তাঁর পায়ের কাছে বসে পায়ে মালিশ করে দিচ্ছেন। এই ভিিডও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সত্যেন্দ্র জৈনের আইনজীবীরা দিল্লি কোর্টের দ্বারস্থ হন। তাঁরা অভিযোগ করেছেন ইডিই ষড়যন্ত্র করে এই সিসিটিভি ভিডিও ফাঁস করিয়েছে। ইডির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করেছে সত্যেন্দ্র জৈনের আইনজীবীরা।
তারপরেই দিল্লি কোর্ট ইডিকে এই নিয়ে তলব করে এবং নোটিস পাঠায়। দিল্লি কোর্টের বিচারক ধুল ইডিকে নোটিস পাঠিয়ে বলেছে কীভাবে বিচারাধীন মামলার বিষয় প্রকাশ্যে চলে আসছে। এভাবে জেলের ভিতরের সিসিটিভি ফুটেজ কীভাবে ভাইরাল হচ্ছে। ২১ নভেম্বরের মধ্যে বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য ইডির কাছে তলব করেছেন বিচারক।
এর আগে বিজেপির পক্ষ থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে। তাতেও দেখা গিয়েছিল তিহার জেলে। সেই বিডিও প্রকাশ করে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল জেলে ভিভিআইপি সুবিধার মধ্যে রয়েছেন সত্যেন্দ্র জৈন। ভিভিআইপিদের মতই পরিষেবা পাচ্ছেন তিনি। তাঁর পায়ে ম্যাসাজ করা হচ্ছে। ইডির পক্ষ থেকেও একই দাবি করা হয়েছিল। এবং আদালতে তার প্রমাণও দিয়েছিল ইডি। আর্থিক তছরূপের অভিযোগে চলতি বছরের ৩০ মে সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করে ইডি।












Click it and Unblock the Notifications