মুজফফরপুর শেল্টার হোম মামলায় ২১ অভিযুক্তর বিরুদ্ধেই চার্জ গঠন
এদিন শনিবার দিল্লির আদালত মুজফফরপুর শেল্টার হোম মামলায় ২১ অভিযুক্তদের বিরুদ্ধেই চার্জ গঠন করল।
এদিন শনিবার দিল্লির আদালত মুজফফরপুর শেল্টার হোম মামলায় ২১ অভিযুক্তদের বিরুদ্ধেই চার্জ গঠন করল। রাজনৈতিক ষড়যন্ত্র, ধর্ষণ, যৌন হেনস্থা সহ একাধিক গুরুতর ধারায় অভিযোগ আনা হয়েছে। অতিরিক্ত দায়রা বিচারক সৌরভ কুরুক্ষেত্র ২১ জনকেই কাঠগড়ায় তুলে ট্রায়াল চালানোর প্রয়োজনীয় প্রমাণ রয়েছে বলে জানিয়েছেন।

আদালতে এদিন শুধু ধর্ষণ নয়, শিশুদের বিরুদ্ধে যৌন নির্যাতন বিরোধী আইন পকসো মামলাতেও নানা অভিযোগ আনা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। এদিন আদালতে সব অভিযুক্ত উপস্থিত ছিল।
এই ঘটনার মাস্টারমাইন্ড ব্রজেশ ঠাকুরের বিরুদ্ধে পকসো আইনের গুরুতর ধারায় মামলা করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ন্যূনতম দশ বছরের কারাদণ্ড নিশ্চিত।
গত ফেব্রুয়ারি মাসে এই মামলাকে বিহার থেকে সরিয়ে দিল্লির সাকেত জেলা আদালতে নিয়ে যাওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আগামী ছয় মাসের মধ্যে ট্রায়াল শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে।
বিহারের মুজফফরপুর জেলার একটি হোমে নাবালিকা মেয়েদের ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। বেশ কিছুদিন পরে সেই ঘটনা সামনে এলে হইচই পড়ে যায়।












Click it and Unblock the Notifications