আবার পিছিয়ে গেল নির্ভয়ার দোষীদের ফাঁসি, তিহার জেলের আবেদন খারিজ দিল্লি কোর্টের

আবার পিছিয়ে গেল নির্ভয়ার দোষীদের ফাঁসি, তিহার জেলের আবেদন খারিজ দিল্লি কোর্টের

ফের পিছিয়ে গেল নির্ভয়ার ধর্ষণকারী–খুনিদের ফাঁসি। তিহার জেল কর্তৃপক্ষ দিল্লি কোর্টে ফাঁসির নতুন দিন ধার্য করে দিল্লি হাইকোর্টে আবেদন করেছিল। কিন্তু শুক্রবারই দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট ২০ ফেব্রুয়ারি ফাঁসি হচ্ছে না জানিয়ে জেল কর্তৃপক্ষের আবেদন খারিজ করে দেয়।

তিহার জেলের আবেদন বাতিল

তিহার জেলের আবেদন বাতিল

২০ ফেব্রুয়ারি নির্ভয়ার দোষীদের ফাঁসির সাজা কার্যকর করার জন্য দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের কাছে নতুন করে পরোয়ানা জারি করার আবেদন জানিয়েছিল তিহার জেল কর্তৃপক্ষ। কিন্তু সেই আবেদন এদিন নাকচ করে দেন বিচারপতি। তিনি জানান, ‘‌আমি আইনজীবী বৃন্দা গ্রোভারের বক্তব্যের সঙ্গে একমত নই। তাই তিহার জেল কর্তৃপক্ষের আবেদন আমি নাকচ করছি।'‌ জানানো হয়েছে, এখনও কিছু আইনি আবেদনের জায়গা বাকি রয়েছে নির্ভয়ার দোষীদের। তাই এই ফাঁসির প্রক্রিয়া পিছিয়ে যাচ্ছে। তিহার জেল কর্তৃপক্ষ তাদের আবেদনে জানিয়েছিল যে রাষ্ট্রপতিও নির্ভয়ার তিন দোষীর ক্ষমা প্রার্থনার আর্জি নাকচ করে দিয়েছে ও আর কোনও নতুন আবেদনও নেই। এর আগে ৫ ফেব্রুয়ারি দিল্লি হাইকোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, আর কী কী আবেদন নির্ভয়ার দোষীরা করতে পারবে, তা কার্যকর করার জন্য এক সপ্তাহ সময় তাদের দেওয়া হচ্ছে।

আগামী মঙ্গলবার শুনানি

আগামী মঙ্গলবার শুনানি

আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টেও এই সংক্রান্ত একটি মামলার শুনানি হওয়ার কথা। দিল্লি সরকার আবেদন করেছিল, একসঙ্গে না হলে একে একে চারজনকে ফাঁসি দেওয়া হোক। দিল্লি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তারা। সেটা সম্ভব কিনা তাই নিয়েই মঙ্গলবার শুনানি রয়েছে দেশের শীর্ষ আদালতে।

তিনবার পিছিয়ে গেল ফাঁসি

তিনবার পিছিয়ে গেল ফাঁসি

এই নিয়ে তিনবার পিছিয়ে গেল নির্ভয়ার দোষীদের ফাঁসি। এর আগে দিল্লির বিশেষ আদালত মৃত্যু পরোয়ানা জারি করে বলেছিল, ২২ জানুয়ারি ৪ দোষীর ফাঁসি দিতে হবে। এরপর সুপ্রিম কোর্টে রায় সংশোধনের আর্জি জানিয়েছিল দুই অভিযুক্ত। সেই আর্জি খারিজ হওয়ার পর দিল্লি হাইকোর্টে দিল্লির নিম্ন আদালতের ওই মৃত্যু পরোয়ানার রায় চ্যালেঞ্জ করে মামলা দায়ের করে মুকেশ সিং। এর পরেই নির্ভয়া কাণ্ডে দোষীদের ফাঁসি পিছিয়ে যায়। ২২ জানুয়ারি ফাঁসি দেওয়া যাবে না বলে রায় দেয় দিল্লি হাইকোর্ট। পরবর্তী নির্দেশে বলা হয় ১ ফেব্রুয়ারি ভোর ছ'টায় ফাঁসি হবে নির্ভয়া কাণ্ডের অপরাধীদের। কিন্তু সেদিনও ফাঁসি হয়নি। তারপরে তিহার জেলের তরফে আবেদন করা হয়, ২০ ফেব্রুয়ারি এই ফাঁসি কার্যকর করতে। তার জন্য পরোয়ানা জারি করারও আবেদন জানানো হয়। কিন্তু সেটা খারিজ করে দিল আদালত।

ফাঁসি হওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়

ফাঁসি হওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়

এই পরিস্থিতিতে নির্ভয়া মামলার দোষীদের ফাঁসি কবে হবে, তা নিয়ে ফের সংশয় তৈরি হয়েছে। বারবার এই প্রক্রিয়া পিছিয়ে যাওয়ায় স্বভাবতই বিরক্ত গোটা দেশ। আইন ব্যবস্থার উপরেও প্রশ্ন উঠছে। এখন মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশের দিকেই তাকিয়ে সবাই। সেদিনই মোটামুটি পরিষ্কার হয়ে যাবে, কবে ফাঁসি হচ্ছে নির্ভয়ার দোষীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+