#MeToo এমজে আকবরের করা মানহানির মামলায় নিষ্কৃতি পেলেন প্রিয়া রামানি
সাংবাদিক প্রিয়া রামানিকে এমজে আকবরের করা মানহানির মামলায় নিষ্কৃতি দিল দিল্লির একটি আদালত। এর আগে সাংবাদিক প্রিয়া রামানি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এমজে আকবরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন। যার প্রেক্ষিতে পাল্টা মানহানির মামলা করেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এমজে আকবর।

রামানির অভিযোগ ছিল, ২৩ বছর আগে একটি হোটেলে তাঁকে যৌন হেনস্থা করেন আকবর। এরপর ২০১৮ সালের ১৭ অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন আকবর। অভিযোগকারী প্রিয়া রামানির বিরুদ্ধে মানহানির মামলা করেন তিনি।
এমজে আকবর প্রথমে অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেন, ওটা সম্মতিক্রমে গড়ে ওঠা সম্পর্ক ছিল। তাকে হেনস্থার আওতায় ফেলা যায় না কোনও ভাবেই। উল্টে প্রিয়া রামানির বিরুদ্ধে মামলা দায়ের করেন ৯৭ জন উকিলকে নিয়ে। এদিকে রামানির আনা অভিযোগের প্রেক্ষিতে আকবরের আইনজীবীর যুক্তি ছিল, 'কোনও ঘটনার ৩০-৪০ বছর পরে সোশ্যাল মিডিয়ায় তার বিচার হয়ে যেতে পারে না। আইন বলে, অভিযোগ যদি আনতেই হয় তবে তার সপক্ষে প্রমাণও আনতে হয়।'
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications