খালি রয়েছে আর মাত্র ১০০ টি আইসিইউ বেড, দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে মোদীকে চিঠি কেজরিওয়ালের
প্রাক্তন সেনা প্রধান ভিপি মালিকের মতে কর্গিল যুদ্ধের থেকেও ভারতে ভয়ঙ্কর পরিস্থিতি এনেছে করোনা। এদিকে, সংক্রমণের দ্রুততার সঙ্গে পাল্লা দিয়ে কার্যত যুদ্ধকলীন তৎপরতায় চলছে রোগীদের সুষ্ঠু চিকিৎসার উদ্যোগ। তবে বাধ সাধছে পরিস্থিতি! দিল্লিতে এই মুহূর্তে আর মাত্র ১০০ টি আইসিইউ খালি রয়েছে বলে এদিন জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রাজধানীর করোনা-চিত্র জানিয়ে এদিন প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লেখেন অরবিন্দ কেজরিওয়াল।

কেজরিওয়ালের আর্জি
এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, দিল্লিতে ১০ হাজারের মধ্যে ১৮০০ টি বেড কোভিড রোগীদের জন্য রিার্ভ রয়েছে। এর সূত্র ধরেই কেজরিওয়াল এদিন মোদীর কাছে আর্জি জানান যে, দিললির বুকে ৭ হাজার হাসপাতালের বেড এবার যেন কোভিড রোগীদের জন্য যাতে রিজার্ভ করা যায়।

করোনা পরিস্থিতি এবং 'দিল্লি' সরকার ও 'দিল্লির' সরকার
'দিল্লির সরকার' হিসাবে মূলত দেশে কেন্দ্রীয় সরকারকেই আখ্যা দেওয়া হয়। এবার সেই সরকারের কাছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আর্জি জানিয়েছেন কোভিড রোগীদের সেবার জন্য হাসপাতালের বেড য়াতে বাড়ানো যায়। এদিন দিল্লি সরকারের উদ্যোগ প্রসঙ্গে কেজরিওয়াল বলেন, ৬০০০ অক্সিজেনেটেড বেড যাতে বাড়ানো যায়, তার চেষ্টা করা হচ্ছে। এটি আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে হয়ে যাবে।

দিল্লিতে বাড়ানো হচ্ছে কোভিড ফেসিলিটি
এদিন অরবিন্দ কেজরিওয়াল জানান যে দিল্লির বুকে বাড়ানো হচ্ছে আরও বহু সংখ্যক কোভিড ফেসিলিটি। যমুনা স্পোর্টস কম্প্লেক্স, কমনওয়েল্থ গেমন ভিলেজ , ছতপুরের সৎসঙ্গ বিয়াসে এই কোভিড সেন্টারগুলি গড়া হবে বলে জানানো হয়। প্রসঙ্গত, দিল্লির বুকে মাত্র ১০০ টি আইসিইউ বেড পড়ে রয়েছে। পরিস্থিতি মোকাবিলা করতে কেজরিওয়াল এদিন মোদীর সাহায্য চেয়েছেন।

চেষ্টায় কেজরিওয়াল
দিল্লির বুকে মেডিক্যাল অক্সিজেনের চাহিদা ক্রমাগত বাড়ছে। এদিকে চাহিদার তুলনায় অপ্রতুল রয়েছে মেডিক্যাল অক্সিজেন। বহু প্রাইভেট হাসপাতাল খেকেই এমন তথ্য দিল্লির বুকে উঠ আসছে। এই পরিস্থিতিতে কেজরিওয়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের সঙ্গে আলোচনা করেছেন বলেও এদিন ভার্চুয়াল ভাষণে জানান অরবিন্দ কেজরিওয়াল।












Click it and Unblock the Notifications