যুবতীকে মাটিতে ফেলে মারধর, দিল্লি পুলিশ কর্তার ছেলের কীর্তির ভিডিও হল ভাইরাল

দিল্লির এক পুলিশ কর্তার ছেলে এক যুবতীকে বেদম প্রহার করছে। দিল্লির তিলক নগরের একটি বিপিওতে ঘটনাটি ঘটেছে। সেখানেই ভিডিও করা হয়েছে।

রাজধানীতে ঘরে হোক বা ঘরের বাইরে মহিলাদের জীবন কোনওভাবেই সুরক্ষিত নয়। কখনও রক্ষক বদলে যাচ্ছে ভক্ষকে, আবার কখনও রক্ষাকর্তা পুলিশের বাড়ির লোকই নীতি পুলিশের কাজ করে অন্যদের উপরে অত্যাচার করছে। স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে দিল্লির এক পুলিশ কর্তার ছেলে এক যুবতীকে বেদম প্রহার করছে। একেবারে মাটিতে ফেলে কিল-ঘুষি, থাপ্পড়, লাফি, গুঁতো কোনওটাই বাদ থাকেনি তাতে।

দিল্লি পুলিশ কর্তার ছেলের কীর্তির ভিডিও হল ভাইরাল

দিল্লির তিলক নগরের একটি বিপিওতে ঘটনাটি ঘটেছে। সেখানেই ভিডিও করা হয়েছে। ভিডিও ভাইরাল হতেই জানা যায় অভিযুক্তের নাম রোহিত তোমর। সে দিল্লির পুলিশ অফিসার অশোক সিং তোমরের ছেলে। সেপ্টেম্বরের ২ তারিখ বেলা ৩টে নাগাদ এই ঘটনা ঘটে।

সূত্রের খবর, অভিযুক্ত রোহিত বজরং দলের সদস্য। এই ঘটনা ভাইরাল হতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দেন। তারপরই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। আদালতে পেশ হলে অভিযুক্তের একদিনের পুলিশ হেফাজত হয়েছে।

আর একটি সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা যুবতীকে মারধরের বিডিও দেখা অভিযুক্তের বাগদত্তা আর এক যুবতী বিয়ে বাতিল করে দিয়েছেন। পুলিশ জানিয়েছে, নিগৃহীতা যুবতীকে অভিযুক্ত বন্ধু আলি হাসানের বিপিও অফিসে ফোন করে ডেকে এনে মারধর করে। জোর করে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করেছে বলেও যুবতী জানিয়েছেন।

তারপরই রোহিতের নাম শুধু মারধর নয়, ধর্ষণের অভিযোগেও পুলিশ মামলা করেছে। ৫০৬ ও ৩৫৪ ধারায় পুলিশ মামলা করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+