কোটি টাকার 'মেডিক্যাল রিইম্বার্সমেন্ট' কংগ্রেস বিধায়কের! বিপিনবাবু কারণ শুধাও

কোটি টাকার 'মেডিক্যাল রিইম্বার্সমেন্ট' কংগ্রেস বিধায়কের! বিপিনবাবু কারণ শুধাও
নয়াদিল্লি, ২৮ নভেম্বর : শুধুমাত্র 'মেডিক্যাল রিইম্বার্সমেন্ট'-এর টাকাতেই বান গয়া কড়োরপতি!

কী হল, চোখ কপালে উঠল যে। পুরোটা শুনলে তবে যে আপনারও 'মেডিক্যাল রিইম্বার্সমেন্ট'-এর দরকার হতে পারে। তবে আশা করি উক্ত ব্যাক্তিকে এ বিষয়ে টপকাতে পারবেন না। (আগেই বরং সতর্কবার্তা দিয়ে রাখি, হৃদযন্ত্র যাদের কমজোর তাঁরা এই লেখা পড়া থেকে বিরত থাকুন।)

নাম : বিপিন শর্মা।
পরিচয় : দিল্লির কংগ্রেস বিধায়ক।
সম্প্রতি নজরে
এলেন কীভাবে : চিকিৎসার খরচ হিসাবে সরকারের কাছ থেকে ১ কোটি ৩২ লক্ষ টাকার মেডিক্যাল রিইম্বার্সমেন্ট চেয়ে।

আহা আবার প্রথম থেকে পড়ার কী আছে। ঠিকই তো পড়ছেন , ১ কোটি ৩২ লক্ষ টাকাই তো। না লিখতে বা পড়তে কোনও জায়গাতেই ভুল হয়নি।

রোহতাসনগরের কংগ্রেস বিধায়ক চিকিৎসা খাতে এই বিপুল পরিমাণ অর্থ দাবী করেছেন । আরটিআই-এ হিবাস বলছে দিল্লি সরকারের ৪৩ জন বিধায়কের যে পরিমাণ অর্থ (২.৬২ কোটি টাকা)লেগেছে 'মেডিক্যাল রিইম্বার্সমেন্টে' দিতে তাঁর অর্ধেক টাকাই গিয়েছে বিপিনবাবুর একার পকেটেই।

আরটিআই জানাচ্ছে, ২০০৮ থেকে ২০১৩ সালের অক্টোবর মাস পর্যন্ত সময়সীমার জন্য এই রিইম্বার্সমেন্ট দেওয়া হয়েছে। তালিকায় বিপিনবাবুর পরেই রয়েছেন নির্দল বিধায়ক ভারত সিং, যাঁর চিকিৎসাজনিত খরচ ২৭.৫১ লক্ষ টাকা। তৃতীয় স্থানেই রয়েছেন বিজেপির বিধায়ক এইচ এস বাল্লি, যিনি সম্প্রতি কংগ্রেসে যোগ দিয়েছেন,তাঁর চিকিৎসার খরচ ১৭.৪৯ লক্ষ টাকা।

সূত্রের খবর অনুযায়ী, বিরোধীদের গুলিতে গতবছর আক্রান্ত হয়েছিলেন ভারত সিং। এইচএস বাল্লিও শারীরিক অসুস্থতার কারণে এবছর নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন না। কিন্তু কাজের প্রতি এতটাই নিবেদিত প্রাণ যে কোটি টাকার অসুস্থতা সত্ত্বেও নির্বাচনী প্রচারে ব্যস্ত বিপিনবাবু। বিধায়কদের এই হেন অসুস্থতার যুগে আপাতত 'ফিট' রয়েছেন বিজেপি বিধায়ক ও পি বব্বর। পাঁচ বছরে তাঁর চিকিৎসার খরচ মাত্র ৮ হাজার ১৮২ টাকা, যা বিধায়কদের মেডিক্যাল রিইম্বার্সমেন্ট-এর দাবীর নিরিখে সর্বনিম্ন।

আসলে আইন অনুযায়ী বিধায়করা বিনামূল্যে চিকিৎসা করাতে পারেন বা চিকিৎসাজনিত খরচের জন্য রিইম্বার্সমেন্টে দাবী করতে পারেন। এমনকী সমস্ত সরকারি হাসপাতাল বা সরকার অধীকৃত হাসপাতাল বা সরকারি হাসপাতালের রেফারেল হাসপাতালে ভর্তি হলে তাও হবে বিনামূল্যে। তার সুযোগই পুরোদমে উসুল করলেন কংগ্রেস বিধায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+