Delhi coaching centre deaths: বেসমেন্টে জল, মৃত্যু! ১৩ কোচিং সেন্টারে তালা পুলিশের, তদন্তে চাঞ্চল্যকর তথ্য
Delhi coaching centre deaths: কোচিং সেন্টারের বেসমেন্টে বৃষ্টির জল ঢুকে ভয়ঙ্কর পরিস্থিতি! মর্মান্তিক মৃত্যু তিনজনের। এই ঘটনার পরেই নড়েচড়ে বসেছে দিল্লি পুলিশ-প্রশাসন। অন্তত ১৩ টি কোচিং সেন্টার সিল করে দেওয়া হল। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ওই ১৩ টি কোচিং সেন্টার সিল করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে বেসমেন্টে যে সমস্ত লাইব্রেরি চলছে সেখান থেকেও দ্রুত সমস্ত জিনিস সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। আর এরপরেই সেই সমস্ত লাইব্রেরি থেকে জিনিসপত্র সরানোর ছবি সংবাদমাধ্যমে। ইতিমধ্যে যে কোচিং সেন্টারে দুর্ঘটনাটি ঘটেছে সেটি ঘটনার পরেই সিল করে দেওয়া হয়েছে (Delhi coaching centre deaths)।

শুধু তাই নয়, অভিশপ্ত সেই কোচিং সেন্টারের মালিক এবং কো-অর্ডিনেটরকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। অভিযুক্তদের কাউকে ছাড়া হবে না। কড় ব্যবস্থা হবে না। ঘটনার পরেই কড়া বার্তা দিয়েছেন দিল্লির আপ সরকারের মন্ত্রী অতিশী। শুধু তাই নয়, ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের কথা বলা হয়েছে। সেই মতো তদন্ত শুরু হয়েছে।
সেই তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। জানা যায়, অভিশপ্ত বেসমেন্টে কোন আপাদকালীন রাস্তা ছিল না। একটি জায়গা থেকেই বের হতে হত। এই অবস্থায় জল যখন হু হু করে ঢুকতে শুরু করে সেই সময় বেসমেন্টে থাকা পড়ুয়ারা আর বের হতে পারেনি বলে অনুমান। অন্যদিকে তড়িতাহত হয়ে মৃত্যুর আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারী আধিকারিকরা।]
এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বেসমেন্টে তার খোলা ছিল। আর তাতেই তড়িতাহত হয়ে একজন ছাত্রের মৃত্যু হয়েছে তদন্তে উঠে এসেছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। যদি এই বিষয়ে আরও গভীরে গিয়ে তদন্ত করা হচ্ছে। এমনটাই প্রকাশিত খবরে দাবি হয়েছে।
বলে রাখা প্রয়োজন, গত শনিবার রাতে মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকে দিল্লি। দিল্লির ওল্ড রাজেন্দ্র নগরে রাও এলাকার বিখ্যাত একটি কোচিং সেন্টারের বেসমেন্টে বৃষ্টি জল হু হু করে ঢুকে পড়ে। অন্তত ১২ ফুট জল মুহূর্তে ডুবে যায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।
#WATCH दिल्ली: भवन निर्माण नियमों का उल्लंघन करके बेसमेंट का उपयोग किए जाने के खिलाफ कार्रवाई के मद्देनजर बेसमेंट लाइब्रेरी के मालिकों ने छात्रों से उनकी मौजूदा इमारतों में बनी बेसमेंट लाइब्रेरी को खाली करने को कहा।
— ANI_HindiNews (@AHindinews) July 29, 2024
27 जुलाई को ओल्ड राजिंदर नगर में कोचिंग संस्थान के बेसमेंट में… pic.twitter.com/KYjCyExb45
ঘটনা এবং অব্যবস্থার অভিযোগে ঘটনার পর থেকেই দিল্লিতে প্রতিবাদ জানাচ্ছে সাধারণ ছাত্র-ছাত্রী থেকে শুরু করে একাধিক ছাত্র সংগঠন। স্থানীয় বিধায়ক এবং নেতা-মন্ত্রীদের বাড়ির সামনেও চলছে বিক্ষোভ। আজ সোমবারও সেই বিক্ষোভ সকাল থেকে শুরু হয়েছে। বিক্ষোভ ঘিরে দিল্লির রাজেন্দ্র নগরে বাড়ানো হয়েছে নিরাপত্তা।












Click it and Unblock the Notifications