৪৫ কোটি খরচ করে বাংলো সংস্কার 'দ্বিচারি' কেজরিওয়ালের! বিজেপির অভিযোগের পাল্টা দিল আপ
অরবিন্দ কেজরিওয়াল তাঁর বাংলো সংস্কার করার জন্য ৪৫ কোটি টাকা খরচ করেছেন, বুধবার এই অভিযোগ করে দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভণ্ডামীর অভিযোগ করে বিজেপি। অন্যদিকে ভেঙে যাওয়া সিলিংয়ের ছবি প্রকাশ করে আপ বিজেপির অভিযোগ প্রত্যাখ্যানের চেষ্টা করেছে।
এদিন বিজেপির মুখপাত্র সম্বিত মাত্র সাংবাদিক সম্মেলন করে বলেন. আপ সুপ্রিমো কেজরিওয়াল রাজনীতিতে প্রবেশের সময় সততা আর সরলতার প্রতিশ্রুতি দিয়ে বিশ্বাসঘাতকতা করেছিলেন। তিনি নিজেকে এখন মহারাজা বলে ভাবেন। এক নির্লজ্জ রাজার গল্প বলেও বিষয়টিকে তিনি কটাক্ষ করেন।

বিজেপির মুখপাত্র সম্বিত মাত্র আরও বলেছেন, কেজরিওয়াল বিষয়টিকে চাপা দিতে সংবাদ মাধ্যমকে ২০ থেকে ৫০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব করেছিলেন। কিন্তু সাংবাদ মাধ্যম তা উপেক্ষা করেছে বলেও দাবি করেছেন বিজেপি মুখপাত্র।
সম্বিত পাত্র নথি তুলে ধরে বলেছেন, কেজরিওয়ালের বাসভবনে ভিয়েতনামের দামী মার্বেল, প্রি-ফেব্রিকেটেড কাঠের পার্টিশন এবং পর্দা লাগানো হয়েছে। যার দাম লক্ষ লক্ষ টাকা। তিনি আরও দাবি করেছেন, এর মধ্যে একটি পর্দার গামই ৭.৯৪ লক্ষ টাকা।
বিজেপি মুখপাত্র কেজরিওয়ালের আগের মন্তব্যের সঙ্গে বর্তমান খরচের কথা তুলে ধরে সমালোচনা করেছেন। আগেরকার মন্তব্যে কেজরিওয়াল রাজনীতিবিদদের বিলাসবহুল বাড়িতে থাকা এবং জনসাধারণের ব্যয়ে অন্য সুবিধা ভোগ করার উল্লেখ করেছিলেন। কেজরিওয়াল বলেছিলেন তিনি চার-পাঁচ ঘরে বাড়িতে সন্তুষ্ট, এর থেকে বড় কিছুর প্রয়োজন নেই।

যেভাবে আপ সুপ্রিমো কেজরিওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে সন্দেহ দূর করতে বলেছিলেন, ঠিক সেইভাবেই সম্বিত পাত্র কেজরিওয়ালকে বাসভবন সংস্কার নিয়ে ওঠা প্রশ্নের উত্তর দিতে বলেছিলেন। তবে বিষয়টি নিয়ে কেজরিওয়ালের তাৎক্ষনিক কোনও বক্তৃতা পাওয়া যায়নি।
আপের তরফে বিজেপি তথা সম্বিত পাত্রের অভিযোগের জবাব দিতে মুখ্যমন্ত্রীর বাংলোর জরাজীর্ণ অবস্থার ভিডিও পোস্ট করা হয়। আপ মুখপাত্র প্রিয়াঙ্কা কক্কর টুইট করে বলেছেন বন্ধু ডোনাল্ড ট্রাম্প ের ৩ ঘন্টার সফরে খরচ হয় ৮০ কোটি টাকা। অন্যদিকে গুজরাত ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীরা নিজেদের জন্য ২০০ কোটি টাকায় বিমান নিয়েছেন। তা নিয়ে বিতর্কের সাহস নেই।
আপের তরফে দাবি করা হয়েছে, অরবিন্দ কেজরিওয়ালকে ১৯৪২ সালে তৈরি বাংলো বরাদ্দ করা হয়েছিল, যা এক একরের কম জমিতে রয়েছে। এর ছাদও তিনবার ভেঙে পড়েছে। একবার তাঁর বাবা মাসের ওপরে আর একবার জনতার দরবার করার সময় ছাদ ভেঙে পড়ে বলে দাবি করা হয়েছে আপের তরফে।
পাল্টা আপের তরফে দাবি করা হয়েছে দিল্লির উপরাজ্যপালের বাংলো ছয় একর জমির ওপরে রয়েছে। যার দাম দিল্লির মুখ্যমন্ত্রীর বাংলার থেকে বেশি। দিল্লির উপরাজ্যপাল ভিকে স্যাক্সেনাকে বিজেপির প্রতিনিধি বলে আক্রমণ করে আপ মুখপাত্র বলেছেন, বিজেপির সংবাদ মাধ্যম বলছে ৪৫ কোটি টাকায় কেজরিওয়াল নিজের জন্য প্রাসাদ তৈরি করেছেন।

আপ মুখপাত্র দিল্লির উপরাজ্যপালকে উদ্দেশ্য করে বলেছেন, আপনার গরিবের ঘর কেজরিওয়ালকে দিয়ে তাঁর বাংলো আপনি নিন। তারপরেই জনসাধারণের ইস্যুতে বিতর্ক হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। আপের অপর মুখপাত্র সঞ্জয় সিং বলেছেন, বিতর্ক তোলা হয়েছে মানুষকে বিভ্রান্ত করার জন্য।
সঞ্জয় সিং প্রধানমন্ত্রীকে নিশানা করে বলেছেন, তিনি নিজেকে ফকির বলে ৫০০ কোটি টাকা দিয়ে বাড়ি তৈরি করেছেন। আর তিনি নিজে যেখানে বাস করছেন তা সংস্কার করচে ৯০ কোটি টাকা খরচ হয়েছে বলেও দাবি করেছেন তিনি।












Click it and Unblock the Notifications