ই–কমার্সের ফাঁদে পড়ে প্রতারিত দিল্লির মুখ্যমন্ত্রীর মেয়ে, গায়েব ৩৪ হাজার
প্রতারিত দিল্লির মুখ্যমন্ত্রীর মেয়ে
খোদ মুখ্যমন্ত্রীর মেয়ে প্রতারিত হলেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মেয়ে রবিবার অনলাইনে পুরনো সোফাসেট বিক্রি করতে গিয়ে নিজেই ৩৪ হাজার টাকা খোয়ালেন। দিল্লি পুলিশ জানিয়েছে যে সিভিল লাইনস পুলিশ থানায় প্রতারণার কেস দায়ের হয়েছে।

পুলিশ জানিয়েছে, আক্রান্ত ই–কমার্সে পুরনো সোভা বিক্রির জন্য দেন। এক ব্যক্তি ওই সোফা কেনার ইচ্ছে দেখায়। মুখ্যমন্ত্রীর মেয়ের অ্যাকাউন্ট সঠিক কিনা তা দেখার জন্য আক্রান্তের অ্যাকাউন্টে নুন্যতম টাকা পাঠায়। পরবর্তী সময়ে, ব্যক্তিটি বিক্রেতার কাছে একটি কিউআর কোড পাঠিয়ে তাকে এটি স্ক্যান করতে বলে যাতে ডিলের আওতায় নির্ধারিত পরিমাণটি তার অ্যাকাউন্টে স্থানান্তরিত হতে পারে সরাসরি, এরপরই ২০ হাজার টাকা গায়েব হয়ে যায় আক্রান্তের অ্যাকাউন্ট থেকে যখন তিনি এই নির্দেশ মেনে চলতে যান। এরপর যখন মুখ্যমন্ত্রী মেয়ে বিক্রেতাকে এ বিষয়ে জিজ্ঞাসা করেন তখন বিক্রেতা জানায় যে ভুল কিউআর কোড চলে গিয়েছে এবং নতুন একটি লিঙ্ক তাঁকে পাঠানো হয় এবং তাঁকে একই পদ্ধতি অনুসরণ করতে বলা হয়। কিন্তু ফের ১৪ হাজার টাকা অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় আক্রান্তের।
পুলিশ জানিয়েছে সিভিল লাইনস পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়েছে। প্রতারণার মামলায় তদন্ত চলছে ও অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
More From
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications