২ মাসে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির বিদ্যুতের খরচ ৯১,০০০ টাকা!

নয়াদিল্লি, ৩০ জুন : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির ২ মাসের বিদ্যুতের বিল এসেছে ৯১,০০০ টাকা। আরটিআই জিজ্ঞাসাবাদের জবাবে এই চোখ কপালে তোলা তথ্য জানা গিয়েছে। [কোটি টাকার 'মেডিক্যাল রিইম্বার্সমেন্ট' কংগ্রেস বিধায়কের! বিপিনবাবু কারণ শুধাও]

গত এপ্রিল ও মে মাসে কেজরিওয়ালের বাড়ির বিদ্যুতের বিল বাবদ খরচ হয়েছে ৯১ হাজার টাকা। দিল্লি সরকারের সাধারণ প্রশাসনিক দফতরের তরফে কেজরিওয়ালের বাড়ির বিদ্যুৎ বিলের কপি পেশ করা হয়েছে। এই অরবিন্দ কেজরিওয়াল সংক্রান্ত এই তথ্য জানার অধিকার মামলা দায়ের করেছিলেন আইনজীবী তথা আরটিআই কর্মী বিবেক গর্ভ।

২ মাসে কেজরিওয়ালের বাড়ির বিদ্যুতের খরচ ৯১,০০০ টাকা!

যদিও দিল্লি বিজেপির অভিযোগ, ৯১,০০০ টাকা নয়, বিদ্যুতের বিল ১ লক্ষ টাকারও বেশি হয়েছে। শুধু তাই নয়, দিল্লি বিজেপি নেতৃত্বের দাবি, কেজরিওয়ালের পাশাপাশি সমস্ত আম আদমি পার্টির নেতাদের বিদ্যুতের বিলের তথ্য যাচাই করে দেখা হোক।

দিল্লি বিজেপির মুখপাত্র, প্রবীন কাপুরের দাবি, "মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে ২টি বিদ্যুত মিটারের লাইন রয়েছে। শেষ দুমাসের বিল অনুযায়ী, একটি মিটারে ৫৫,০০০ টাকা ও অন্য মিটারটির জন্য ৪৮,০০০ টাকা এসেছে। যার মোট মূল্য ১,০৩,০০০ টাকা।"

সিনিয়র আধিকারিকদের কথায়, সরকার এই বিষয়ে কোনও মন্তব্য করার আগে বিদ্যুৎ বিলের যাবতীয় বিস্তারিত তথ্য যাচাই করে দেখবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+