ব্যর্থ পুলিশ, ১৮০ ডিগ্রি ঘুরে দিল্লিতে সেনা নামানোর আর্জি কেজরিওয়ালের

দিল্লির পরিস্থিতি অবনতি হতেই রাজধানীতে এবার সেনা নামানোর পক্ষে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখবেন বলেও জানান আম আদমি পার্টি নেতা। এর আগে মঙ্গলবার দিল্লির পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন যে দিল্লিতে সেনা নামানোর প্রয়োজন নেই।

উত্তর-পূর্ব দিল্লির হিংসা ক্রমেই হাতের বাইরে চলে যাচ্ছে দিল্লি পুলিশের

উত্তর-পূর্ব দিল্লির হিংসা ক্রমেই হাতের বাইরে চলে যাচ্ছে দিল্লি পুলিশের

নাগরিকত্ব সংশোধনী আইনকে ঘিরে শুরু হওয়া উত্তর-পূর্ব দিল্লির হিংসা ক্রমেই হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে দিল্লি পুলিশের। এই পরিস্থিতিতে হিংসার জেরে দিল্লিতে মৃতের সংখ্যাও বাড়ছে ধীরে ধীরে। মঙ্গলবার রাত পর্যন্ত দিল্লির হিংসায় এক হেড কনস্টেবল এবং ১২ জন সাধারণ নাগরিক মিলিয়ে নিহতের সংখ্যা ছিল ১৩। বুধবার সকালে তা দাঁড়িয়েছে ১৮-তে। এদের বেশিরভাগই গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিল। এখনও ৭০ জনের শরীরে গুলির চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

দিল্লিতে সেনা বাহিনী নামানোর দাবি জানালেন কেজরিওয়াল

দিল্লিতে সেনা বাহিনী নামানোর দাবি জানালেন কেজরিওয়াল

এহেন পরিস্থিতিতে আগেই কেন্দ্রের কাছে অতিরিক্ত বাহিনী মোতায়েন করার আর্জি পেশ করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ইতিমধ্যেই গোষ্ঠী সংঘর্ষের মধ্যে দিল্লির সর্বাধিক ক্ষতিগ্রস্ত অঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষার জন্য স্পেশাল সেল, ক্রাইম ব্রাঞ্চ এবং অর্থনৈতিক অপরাধ শাখার (ইডাব্লু) তরফ থেকে প্রায় ৩৫ কোম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে এতেও গতরাতে হিংসা ঠেকানো যায়নি। বুধবার সকালেই আরও ৪ জনের মৃত্যুর খবর আসে। এই অবস্থায় এবার সেনা বাহিনী নামানোর দাবি জানালেন কেজরিওয়াল।

দিল্লিতে শুট অ্যট সাইটের নির্দেশ কেন্দ্রের

দিল্লিতে শুট অ্যট সাইটের নির্দেশ কেন্দ্রের

মূলত, দিল্লির মৌজপুর, বাবরপুর, কবিরনগর, পশ্চিম জ্যোতি নগর, গোকুলপুরীর গলিতে এই হিংসার ছবি নজরে পড়েছে। লোহার রড, লাঠি, ছোট ছোট টুকরো টুকরো করে ভাঙা ইটকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে বিক্ষোভকারীরা। এদিকে দুষ্কৃতী দেখলেই গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। ক্ষিপ্ত জনতাকে ভয় দেখাতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে মনে করছে। আদতে এটি কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহ রয়েছে বিশেষজ্ঞদের মনে।

কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী মোদী

কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী মোদী

দিল্লিতে সিএএ ঘিরে সংঘর্ষের জেরে ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। রাজধানীতে এরকম পরিস্থিতির মধ্যেই ভারত সফর করে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফর শেষ করে ট্রাম্প নিজের দেশএ ফিরতেই দিল্লির উপর নজর দিনেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিস্থিতি খতিয়ে দেখতে আজ এক কেন্দ্রীয় মন্ত্রিসভার উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন তিনি।

দিল্লি সংঘর্ষ নিয়ে বৈঠকে উপস্থিত থাকবেন ডোভালও

দিল্লি সংঘর্ষ নিয়ে বৈঠকে উপস্থিত থাকবেন ডোভালও

শনিবার শুরু হওয়া সিএএ সমর্থক ও সিএএ বিরোধীদের মধ্যে সংঘর্ষের রেশ মঙ্গলবার মাঝ রাতেও কাটেনি। এই পরিস্থিতির পর্যালোচনা করতেই আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে বৈঠকে উপস্থিত থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+