মোদীকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বললেন মুখ্যমন্ত্রী! দিল্লিতে অনশন-মঞ্চে বেনজির তোপ

সোমবার দিল্লিতে চন্দ্রবাবু নাইডুর ধরনা মঞ্চ থেকে কেজরিওয়াল চাঁছাছোলা ভাষায় নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

নরেন্দ্র মোদীকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলে কটাক্ষ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সোমবার দিল্লিতে চন্দ্রবাবু নাইডুর ধরনা মঞ্চ থেকে কেজরিওয়াল চাঁছাছোলা ভাষায় নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি শুধু বিশ্বের বিখ্যাত মিথ্যেবাদী বলেই ক্ষান্ত হননি মোদীকে, বলেন, মোদী পাকিস্তানের প্রধানমন্ত্রীর মতো আচরণ করছেন।

চন্দ্রবাবুর ধরনা মঞ্চে কেজরি

চন্দ্রবাবুর ধরনা মঞ্চে কেজরি

অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদাপ্রাপ্তির দাবিতে অনশনে বসেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। আক্ষরিক অর্থেই তাঁর ধরনা মঞ্চ রূপ নেয় বিরোধী জোটের মুক্তমঞ্চ হিসেবে। রাহুল গান্ধী থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল- মোদী বিরোধী প্রত্যেকটি দলের মুখ হাজির হন ধরনা-মঞ্চে।

মোদীকে মোক্ষম নিশানা

মোদীকে মোক্ষম নিশানা

এই ধরনা-অনশন মঞ্চে দাঁড়িয়েই মোদীকে মোক্ষম নিশানা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, এই সরকার যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ধ্বংস করে দিচ্ছে। সেই কারণেই অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা দেওয়ার কথা তিন-তিনবার ঘোষণা করেও দেওয়া হয়নি। অটলবিহারীর রাজধর্ম পালনের বার্তাও মনে রাখেনি এই বিজেপি সরকার।

রাজধর্ম পালন করেনি বিজেপি

রাজধর্ম পালন করেনি বিজেপি

তিনি বলেন, গুজরাট হিংসায় রাজধর্ম পালন হয়নি বলে অভিযোগ করেছিলেন স্বয়ং অটলবিহারী বাজপেয়ী। এখন অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রেও রাজধর্ম পালন করা হয়নি। এই প্রধানমন্ত্রী চরম মিথ্যেবাদী। ওনাকে বিশ্বের সেরা মিথ্যাবাদীর তকমা দেওয়াই যায়। তারপর রাজ্যের সঙ্গে ওনার আচরণ পাকিস্তানের প্রধানমন্ত্রীর মতো।

মহাজোটের ঐক্য প্রদর্শন

মহাজোটের ঐক্য প্রদর্শন

মহাজোটের ঐক্য প্রদর্শনে কে ছিল না মঞ্চে! কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, মনমোহন সিং থেকে শুরু করে ফারুক আবদুল্লা, অরবিন্দ কেজরিওয়াল, শরদ যাদব, মুলায়ম সিং যাদব প্রমুখ। ছিলেন বহুজন সমাজবাদীর প্রতিনিধিও। এসেছিলেন মমতার প্রতিনিধিও। মঙ্গলবার যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+