সংবেদনশীল না হয়ে মিথ্যা কথা বলছেন প্রধানমন্ত্রী, আক্রমণ কেজরির

সংবেদনশীল না হয়ে মিথ্যা কথা বলছেন প্রধানমন্ত্রী, আক্রমণ কেজরির

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্যের বিরুদ্ধে সোচ্চার হলেন। নরেন্দ্র মোদী করে বলেছেন যে, '২০২০ সালে লকডাউন ঘোষণা করার পরে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরতে সাহায্য করে করোনা ছড়িয়ে পড়ার জন্য দায়ী বিরোধীরাই।'
কেজরিওয়াল প্রধানমন্ত্রীর বিবৃতির বিরুদ্ধে প্রতিবাদ করে বলেছেন 'উনি মিথ্যা কথা বলছেন। জনগণের দুর্ভোগ নিয়ে রাজনীতি করছেন প্রধানমন্ত্রী।

সংবেদনশীল না হয়ে মিথ্যা কথা বলছেন প্রধানমন্ত্রী, আক্রমণ কেজরির

কেজরিওয়াল বলেন 'দেশ আশা করে যে যারা করোনার সময় যন্ত্রণা ভোগ করেছেন, যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি প্রধানমন্ত্রী সংবেদনশীল হবেন।"রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের উত্তরে, প্রধানমন্ত্রী মহামারীর প্রাথমিক পর্যায়ে কোভিডের দেশব্যাপী বিস্তারের জন্য বিরোধীদের দায়ী করেছিলেন। এর বিরুদ্ধে মহারাষ্ট্র এবং দিল্লিতে বিরোধী-শাসিত সরকারগুলির দিকে ইঙ্গিত করে তিনি বলেছিলেন, 'কংগ্রেস সীমা অতিক্রম করেছে। করোনার প্রথম ঢেউয়ের সময় মুম্বই রেলওয়ে স্টেশনে কংগ্রেস শ্রমিকদের টিকিট দিয়েছিল করোনা ভাইরাস ছড়িয়ে দেওয়ার জন্য। দিল্লিতে, সরকার পরিযায়ীদের বাড়ি যাওয়ার জন্য বস্তিতে গিয়ে মাইক ব্যবহার করে বাসের ব্যবস্থা করেছিল। এই জন্যই করোনা ছড়িয়ে পড়েছিল'।

তিনি বলেন, 'এটি উত্তরপ্রদেশ এবং অন্যান্য রাজ্যে ভাইরাসের বৃদ্ধির জন্য সাহায্য করেছিল। দেশে করোনার এই তীব্রতা ছিল না। এর জন্য এমন হয়েছিল'।
মহারাষ্ট্রের রাজস্ব মন্ত্রী এবং কংগ্রেসের নেতা বালাসাহেব থোরাত প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, 'মহারাষ্ট্র লকডাউন চলাকালীন বিহার এবং উত্তর প্রদেশের শ্রমিকদের জন্য অনেক কাজ করেছে। আমরা তাদের যত্ন নিয়েছিলাম এবং যখন তারা বাড়িতে যেতে চেয়েছিল, আমরা তাদের টিকিট দিয়েছি। কেন্দ্রীয় সরকারের যে দায়িত্ব নেওয়া উচিত ছিল, আমরা সেই দায়িত্ব কাঁধে নিয়েছিলাম'।

মুম্বই কংগ্রেসের প্রধান জগতাপ বলেন, 'রাহুল গান্ধী আগেই বলেছিলেন যে আন্তর্জাতিক ফ্লাইটগুলি বন্ধ করতে হবে যাতে করোনার না বাড়ে, কিন্তু তা করা হয়নি'। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকার দিকেও ইঙ্গিত করেছেন তিনি। এও বলেছেন, 'আমরা ১০৬টি ট্রেনে লোক পাঠিয়েছি। যখন সরকার বলেছিল যে তারা ভাড়ার ৭৫ শতাংশ মকুব করছে, আমরা বাকি ২৫ শতাংশ দেওয়ার কাজ করেছি এবং তাদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছি'।

প্রসঙ্গত, করোনার প্রথম দুই ঢেউয়ের সময় পরিযায়ী সংকট ছিল একটি মূল বিষয় যার জন্য বিরোধীরা সরকারকে দায়ী করেছিল। কোনও আগাম সতর্কতা ছাড়াই লকডাউন আরোপ করা লক্ষাধিক মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। তাদের দুর্দশা, খাদ্য ও জলের অভাব বিশ্বকে হতবাক করেছিল।

এই একই ঘটনা নিয়ে শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন। তিনি বলেন কোভিড-১৯ লকডাউন চলাকালীন মুম্বইয়ে পরিযায়ী সমস্যা বাড়িয়ে দেওয়ার জন্য দায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। এভাবেই তিনি প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন। তারপরেই তিনি বলেছেন পরিযায়ীদের দেখাশোনার দায়িত্ব নিয়েছে মুম্বইয়ের সরকার। আর সেটা করা যদি ভুল হয় তবে তারা এই ভুলটি একশো বার করবে।

প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেন, করোনাভাইরাসের জেরে লকডাউন ঘোষণার ঠিক চার ঘণ্টা আগে ট্রেন ও আন্তঃরাজ্য যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছিল। 'যারা পরিযায়ী তারা মূলত দিন মজুর শ্রমিক, তারাই আটকা পড়েছিল। যদি তাদের দেখাশোনা করা, খাদ্য এবং আশ্রয় দেওয়া, প্রধানমন্ত্রীর দৃষ্টিতে ভুল হয়, তাহলে আমরা মানবতার জন্য এই ভুলটি ১০০ গুণ বেশি করব'। এমনটাই তিনি টুইটারে লিখেছেন।

চতুর্বেদী জিজ্ঞাসা বলেছেন যে, 'মানুষ সেই সময়টি ভুলে যেতে পারে যখন পরিযায়ী শ্রমিকদের ট্রেনগুলি চালু হয়েছিল। কীভাবে দরিদ্র শ্রমিকদের ট্রেনের টিকিটের জন্য দাম চাওয়া হয়েছিল এবং রাজ্য সরকার তাদের ভাড়া মিটিয়েছিল। যদি এটি প্রধানমন্ত্রীর দৃষ্টিতে ভুল হয়, এই ভুল ১০০ বার করতে রাজি আছি'।

তাঁর কথায়, 'প্রধানমন্ত্রী যদি বিষয়গুলি ভালোভাবে পর্যবেক্ষণ করতেন, তিনি দেখতেন কীভাবে এই পরিযায়ী শ্রমিকরা তাদের বাড়িতে পৌঁছানোর পরে, তাদের উপর কীটনাশক স্প্রে করা হয়েছিল তাহলে এমন হত না। আমরা তাঁদের দুর্ভোগের বিরুদ্ধে কথা বলেছিলেন, এটা কী একটি ভুল ছিল? যদি হ্যাঁ হয় তাহলে, ১০০ বার এমন ভুল করব'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+