খোদ মুখ্যমন্ত্রীর গাড়িই চুরি হয়ে গেল! চাঞ্চল্য এই মেট্রো শহরে

নীল 'ওয়াগন আর' গাড়িতে তাঁকে প্রায় সবসময়েই দেখা যেত। বিভিন্ন সভা সমিতিতে এই গাড়ি চড়েই যেতেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

নীল 'ওয়াগন আর' গাড়িতে তাঁকে প্রায় সবসময়েই দেখা যেত। বিভিন্ন সভা সমিতিতে এই গাড়ি চড়েই যেতেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেই নীল ওয়াগন আর- গাড়িটিই চুরি হয়েছে বলে খবর। তবে এই গাড়িটি বর্তমানে কেজরিওয়াল ব্যবহার করছিলেন না । গাড়িটি 'আম আদমি পার্টি'- র মিডিয়া কোঅর্ডিনেটার বন্দনা সিং ব্যবহার করছিলেন বলে জানা গিয়েছে।

খোদ মুখ্যমন্ত্রীর গাড়িই চুরি হয়ে গেল! চাঞ্চল্য এই মেট্রো শহরে

সূত্রের খবর দিল্লি সেক্রেটারিয়েট এর সামনে থেকেই চুরি হয় গাড়িটি। খোদ মুখ্যমন্ত্রীর গাড়ি চুরি হওয়াকে কেন্দ্র করে স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে মেট্রো শহর দিল্লিতে। পাশাপাশি শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বেশ প্রশ্ন উঠছে।

এদিকে, গাড়ি চুরি হওয়াকে কেন্দ্র করে পুলিশে অভিযোগ দায়ের করেন বন্দনা সিং। উল্লেখ্য, ২০১৪ সালে নির্বাচনে জেতার পর সরকারি গাড়ি পেলেও, নিজের পছন্দের এই নীল ওয়াগন আরকে ছাড়তে পারেননি কেজরিওয়াল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+