দিল্লিতে সিবিআই দফতরে কেজরিওয়াল, তুমুল বিক্ষোভ আপ কর্মী-সমর্থকদের

দিল্লিতে সিবিআই দফতরে হাজিরা দিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারী দুর্নীতি মামলায় তাঁকে জেরা করার জন্য তলব করা হয়েছিল। সিবিআইয়ের নির্দেশ মতই দিল্লিতে সিবিআই দফতরে হাজিরা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

কেজরিওয়ালের সিবিআই হাজিরার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন আপ কর্মী সমর্থকরা। তাঁরা তীব্র প্রতিবাদ দেখাতে শুরু করেছেন। এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। দিল্লির সিবিআই দফতরের নিরাপত্তা জোরদার করা হয়েছ।

Arvind Kejriwal

ডেপুটির পর এবার খোদ মুখ্যমন্ত্রীই সিবিআই জেরার মুখে। আবগারী দুর্নীতি মামলায় এবার দিল্লিতে সিবিআই দফতরে জেরা করা হচ্ছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। মণীশ সিসোিদয়াকে ইতিমধ্যেই হেফাজতে নিয়েছে সিবিআই। আবগারী আইনে পরিবর্তন এনে কোটি কোটি টাকার দুর্নীতি করার অভিযোগ রয়েছে আপ সরকারের বিরুদ্ধে।

আম আদমি পার্টিকে টার্গেট করেই এই সিবিআই তদন্ত বলে অভিযোগ করা হয়েছে। ইতিমধ্যেই জাতীয় দলের মর্যাদা পেয়েছে আম আদমি পার্টি। দিল্লির পাশাপাসি পাঞ্জাবেও সরকার গড়েছে আপ। আবাহর গুজরাতে এবার বিধানসভা ভোটে বিজেপিকে কড়া টক্কর দিয়েছে আম আদমি পার্টি। দিল্লির বিধানসভা ভোটেও আপের কাছে গো হারা হারতে হয়েছে বিজেপিকে।

Arvind Kejriwal

তারপরেই তৎপরতা তুঙ্গে। আম আদমি পার্টিকে কোণঠাসা করতে বিজেপি এজেন্সি প্রয়োগ করছে বলে অভিযোগ করেছে বিরোধীরা। ইতিমধ্যেই বিরোধী ঐক্য নিয়ে দফায় দফায় বৈঠক শুরু করে দিয়েছে অবিজেপি দলগুলি। একজোট হয়ে বিজেপির মোকাবিলা করতে চাইছে তারা। শরদ পাওয়ার বৈঠক করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে। আবার নীতীশ কুমার কথা বলেছেন ইয়েচুরি-ডি রাজার সঙ্গে।

বিরোধী ঐক্য নিয়ে যখন তৎপরতা তুঙ্গে তখন কেজরিওয়ালকে সিবিআই জেরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। অবিজেপি একাধিক রাজ্যে তৎপরতা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। এদিকে কিরেন রিজিজু টুইটে আম আদমি পার্টিকে নিশানা করেছেন। তিনি অভিযোগ করেছেন ক্ষমতা পাওয়ার জন্য আন্না হাজারেকে ব্যবহার করেছিল আম আদমি পার্টি।

Arvind Kejriwal

যদিও সিবিআই দফতরে ঢোকার আগে কেজরিওয়াল বলেছেন, তিনি বিন্দুমাত্র ভিত নন। কারণ তিনি জানেন তিনি সৎ। তিনি বলেছেন একটা সময়ে আয়কর কমিশনারের পদ সামলেছেন। চাইলে সেসময় কোটি কোটি টাকা তিনি আয় করতে পারতেন। কিন্তু করেননি। কারণ তিনি সৎ।

আবগারী দুর্নীতি মামলা নিয়ে যে চার্জশিট পেশ করেছে ইডি সিবিআই তাতে উল্লেখ করা হয়েছে আবগারী নীতি পরিবর্তনের পর দিল্লির অন্যতম মদ ব্যবসায়ী সমীর মহেন্দ্র দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে কথা বলেছিলেন। এদিকে দিল্লির কাশ্মীর গেটের সামনে আম আদমি কর্মী সমর্থকরা তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করে দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+