দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল করোনায় আক্রান্ত, রয়েছেন হোম আইসোলেশনে
এবার করোনায় (coronavirus) আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এদিন সকালে তিনি টুইট করে বিষয়টি জানিয়েছেন। সেখানেই তিনি উল্লেখ করেছেন, মৃদু উপসর্গ রয়েছে। তিনি হোম আইসোলেশনে রয়েছেন বলেও
এবার করোনায় (coronavirus) আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এদিন সকালে তিনি টুইট করে বিষয়টি জানিয়েছেন। সেখানেই তিনি উল্লেখ করেছেন, মৃদু উপসর্গ রয়েছে। তিনি হোম আইসোলেশনে রয়েছেন বলেও জানিয়েছেন।

করোনায় আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী
এদিন সকালে টুইট করে দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি করোনায় আক্রান্ত। মৃদু উপসর্গ রয়েছে তাঁরা। তিনি বাড়িতেই রয়েছে। গত কয়েকদিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁরা নিজেদেরকে আলাদা করে রাখুন এবং নিজেরাও করোনা পরীক্ষা করিয়ে নিন। আবেদনে বলেছেন আপ সুপ্রিমো।

দিল্লিতে ২৪ ঘন্টায় আক্রান্ত ৪০৯৯ জন
সোমবার ২৪ ঘন্টার নিরিখে দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন ৪০৯৯ জন। সরকারি ঘোষণা অনুযায়ী পজিটিভিটি রেট ৬.৪৬ শতাংশ। অ্যাকটিভ রোগীর সংখ্যা প্রায় ১১ হাজারের মতো। ৬,২৮৮ জন রোগী হোম আইসোলেশনে রয়েছেন। সোমবার দিল্লিতে ১ জনের মৃত্যু হয়েছে। ১৫০৯ জন সুস্থ হয়েছেন। রবিবার দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩১৯৪ জন। ২৪ ঘন্টায় আক্রান্ত বৃদ্ধি হয়েছিল ২৮ শতাংশ।

দিল্লিতে বেশিরভাগই ওমিক্রন আক্রান্ত
বিশেষজ্ঞরা জানিয়েছেন, দিল্লিতে এবার আক্রান্তদের বেশিরভাগই ওমিক্রন আক্রান্ত। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন এব্যাপারে বলতে গিয়ে জানিয়েছেন সেখানে যত নমুনা পরীক্ষার করা হয়েছে, তার মধ্যে ৮১ শতাংশই ওমিক্রন। তিনি বলেছেন গত দুদিনে ১৮৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে ১৫২ জন ওমিক্রন আক্রান্ত।
দিল্লি বিধানসভায় তিনি জানিয়েছেন ৩০-৩১ ডিসেম্বর তিনটি ল্যাব ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্স, লোকনায়েক হাসপাতাল এবং ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলে পরীক্ষা হওয়া ৮৪ শতাংশ নমুনাই ওমিক্রনের।

রোগীদের শারীরিক পরিস্থিতি
সোমবার দিল্লি সরকারের দেওয়া তথ্য অনুয়ায়ী ৩০৭ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এঁদের মধ্যে ৯৪ শতাংশ অক্সিজেন সাপোর্টে রয়েছেন। তাঁদের মধ্যএ ৪ জনকে ভেন্টিলেশনে দিতে হয়েছে। এছাড়াও ১৯৫ জন রোগীকে কোভিড কেয়ার সেন্টারে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিল্লি সরকারের তরফে বিধি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মঙ্গলবার বৈঠকে বসছে দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। যার নেতৃত্ব দেবেন উপরাজ্যপাল অনিল বাইজল। বৈঠক হবে ভার্চুয়াল। যেথানে মুখ্যমন্ত্রীরও যোগ দেওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই দিল্লিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সিনেমা হল বন্ধ, জমায়েতের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও রাত ১০ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত কার্ফুও জারি করা হয়েছে।












Click it and Unblock the Notifications