Delhi Liquor scam: ২৮ মার্চ পর্যন্ত ইডি হেফাজতে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল! কমিশনের দ্বারস্থ বিরোধীরা
Delhi Liquor scam: আবগারী মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিব্দ কেজরিওয়ালকে (CM Arvind Kejriwal) নিজেদের হেফাজতে পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দীর্ঘ শুনানি শেষে আদালত আগামী ২৮ মার্চ পর্যন্ত মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। যদিও ১০ দিনের হেফাজতে চেয়ে আদালতের কাছে আবেদন জানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই আবেদন গ্রাহ্য করেনি আদালত।

অন্যদিকে দিল্লির রাউজ এভিনিউ কোর্টের বাইরে সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনীকে। এছাড়াও মোতায়েন করা হয়েছে RAF। আদালতের আশেপাশে কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে যে রাস্তায় কেজরিওয়ালকে নিয়ে যাওয়া হবে সেখানেও নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে বলে খবর।
Delhi court remands CM Arvind Kejriwal on judicial custody till 28 March in excise policy case. pic.twitter.com/BT4vHApO4o
— ANI (@ANI) March 22, 2024
অন্যদিকে কেজরিওয়ালের গ্রেফতারের প্রতিবাদে এদিন সকালেও সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে থাকার বার্তা দিয়ে কেজরিওয়ালের স্ত্রীকে ফোন করেন। পাশাপাশি কেজরীওয়ালের গ্রেফতারির প্রতিবাদে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন বিরোধী 'ইন্ডিয়া' জোটের সদস্যরা। দেশজুড়ে আদর্শ আচরণ বিধি কার্যকর রয়েছে। এর মধ্যে কীভাবে একজন মুখ্যমন্ত্রীকে এজেন্সি গ্রেফতার করতে পারে তা নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধীরা।
জাতীয় নির্বাচন কমিশনে দীর্ঘ বৈঠক শেষে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন বিরোধী জোটের সদস্যরা। কংগ্রেস নেতা মনু সিংভি বলেন, ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে। বিরোধীদের কোনঠাসা করতেই এই ব্যবস্থা বলেও দাবি করা হয়েছে। এমনকি ক্ষমতায় দল ক্ষমতাকে অপব্যবহার করছে বলেও এদিন দাবি করেন বর্ষীয়ান ওই কংগ্রেস নেতা।
তাঁর কথায়, কোনও ব্যক্তি বা দলের বিষয় নয়, সংবিধানের সাধারণ কাঠামোর বিষয়। অন্যদিকে কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে মুখ খুলেছেন রবিন্দ কেজরীওয়ালের স্ত্রী সুনীতা কেজরীওয়াল। টুইট বার্তায় কড়া ভাষায় প্রধানমন্ত্রীকে আক্রমণ শানিয়েছেন তিনি। লিখছেন, শুধুমাত্র ক্ষমতার দম্ভে প্রধানমন্ত্রী দিল্লির তিনবারের মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছে। সবাইকে তিনি ধ্বংস করতে চাইছেন। এমনকি কেজরিওয়ালের গ্রেফতারি দিল্লির মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলেও দাবি সুনীতা কেজরীওয়ালের।
आपके 3 बार चुने हुए मुख्यमंत्री को मोदीजी ने सत्ता के अहंकार में गिरफ़्तार करवाया।सबको crush करने में लगे हैं। यह दिल्ली के लोगो के साथ धोखा है।आपके मुख्यमंत्री हमेशा आपके साथ खड़े रहें हैं।अंदर रहें या बाहर, उनका जीवन देश को समर्पित है।जनता जनार्दन है सब जानती है।जय हिन्द🙏
— Sunita Kejriwal (@KejriwalSunita) March 22, 2024
অন্যদিকে মুখ্যমন্ত্রীর গ্রেফ্রতারির প্রতিবাদে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি আমআদমি নেতৃত্বের। এমনকি আগামী ২৬ মার্চ প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও'য়ের ডাক দেওয়া হয়েছে। ঘটনার প্রতিবাদে রঙ্গের উতসবে কেউ মাতবেন না বলেও সিদ্ধান্ত আপের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications