লঙ্কার গুড়ো ছিটিয়ে কেজরিওয়ালের ওপরে হামলা সচিবালয়ের অন্দরে

দিল্লি সেক্রেটারিয়েটের ভিতরেই লঙ্কার গুড়ো ছিটিয়ে হামলা হল মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ওপরে।

দিল্লি সেক্রেটারিয়েটের ভিতরেই লঙ্কার গুড়ো ছিটিয়ে হামলা হল মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ওপরে। অভিযুক্তকে পরে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম অনিল কুমার (৪০) বলে জানা গিয়েছে। আপের অভিযোগের তির পুলিশের দিকে। অভিযুক্তের কাছে অস্ত্র থাকলে তাহলে মুখ্যমন্ত্রীর প্রাণ সংশয় হতে পারত বলে অভিযোগ উঠেছে।

অভিযুক্ত অনিল

পুলিশ জানিয়েছে, দিল্লির নরাইনা এলাকায় বাড়ি অভিযুক্ত অনিলের। আম আদমি পার্টি সূত্রে অভিযোগ, মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের ওপরে লঙ্কার গুড়ো ছেটানো হয়েছে। সংঘর্ষে ভেঙেছে তার চশমার কাঁচও।

দুপুরের ঘটনা

ঘটনাটি ঘটেছে দুপুর ২টো ৩০ মিনিট নাগাদ। পুলিশ ঘটনার পরই অভিযুক্তকে হেফাজতে নিয়েছে। কেন এমন ঘটনা ঘটাল অভিযুক্ত তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পিছনে অন্য কেউ রয়েছে কিনা সেটাও পুলিশ তদন্ত করে দেখছে।

দেখা করার অছিলায় আক্রমণ

দলীয় সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়ে এগিয়ে যান অভিযুক্ত। তবে সামনে গিয়েই লঙ্কার গুড়ো ছিটিয়ে দেন। অভিযুক্ত নাকি গুলি করে মেরে ফেলারও হুমকি দেয় দিল্লির মুখ্যমন্ত্রীকে। ফেসবুকেও নাকি তা ঘোষণা করে দিয়েছে সে। গোটা ঘটনায় দিল্লি পুলিশের অপদার্থতাকে দায়ী করেছে আম আদমি পার্টি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+