দিল্লিতে বিজেপির ভোট প্রাপ্তির নেপথ্যে কে? লেফটেন্যান্ট গভর্নরের বক্তব্য ফাঁস করলেন কেজরিওয়াল

দিল্লিতে বিজেপির ভোট প্রাপ্তির নেপথ্যে কে? লেফটেন্যান্ট গভর্নরের বক্তব্য ফাঁস করলেন কেজরিওয়াল

দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে লেফটেন্যান্ট গভর্নরের বিবাদ চরমে পৌঁছেছে। অরবিন্দ কেজরিওয়াল তীব্র আক্রমণ শানিয়েছেন লেফটেন্যান্ট গভর্নরের বিরুদ্ধে। তিনি অভিযোগ করেছেন দিল্লিতে বিজেপি কী করে ১০৪টা আসন পেয়েছে সেটা লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার কারণেই পেয়েছে বলে দাবি করা হয়েছে। এমনকি ভিকে সাক্সেনা নিজে তাঁকে জানিয়েছিলেন তিনি না থাকলে দিল্লিতে ২০টি আসনও বিজেপি পেত না।

লেফটেন্যান্ট গভর্নরকে নিশানা

লেফটেন্যান্ট গভর্নরকে নিশানা

দিল্লিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং লেফটেন্যান্ট গভর্নরের বিবাদ চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। মঙ্গলবার দিল্লি বিধানসভার অধিবেশনে ভিকে সাক্সেনাকে তীব্র আক্রমণ শানিয়ে কেজরিওয়াল অভিযোগ করেছেন, দিল্লিতে পুরসভা ভোটে বিজেপির ১০৪টি আসন পাওয়ার ক্রেডিন লেফটেন্যান্ট গভর্নর নিজে নিয়েছেন। তিনি তীব্র আক্রমণ করেছেন ভিকে সাক্সেনার বিরুদ্ধে। অভিযোগ করেছেন ভিকে সাক্সেনা তাঁকে বলেছিলেন তিনি না থাকলে দিল্লিতে ২০টি আসনও বিজেপি পেত না। এমনকী দিল্লির সবকটা লোকসভা আসনে বিজেপির জয় হয়েছে তাঁর জন্যই এমনই নাকি দাবি করেছেন বিকে সাক্সেনা।

শিক্ষা নিয়ে ছেলেখেলা হচ্ছে অভিযোগ কেজরিওয়ালের

শিক্ষা নিয়ে ছেলেখেলা হচ্ছে অভিযোগ কেজরিওয়ালের

দিল্লিতে শিক্ষার মান উন্নত করতে প্রাথমিক স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণের জন্য ফিনল্যান্ডে পাঠাতে চেয়েছিল দিল্লি সরকার। কিন্তু লেফটেন্যান্ট গভর্নর সেই প্রস্তাব খারিজ করে দেন। এই নিয়ে ভিকে সাক্সেনাকে তীব্র আক্রমণ শানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি প্রশ্ন তুলেছেন শিশুদের শিক্ষার মান ন িনয়ে ছেলে খেলা করছেন লেফটেন্যান্ট গভর্নর। িতনি চান আমাদের বাড়ির শিশুরা নিরক্ষর হয়ে থাকুক তাতে তাঁদের বেশি সুবিধা হয় বলে মন্তব্য করেছেন অরবিন্দ কেজরিওয়াল। ব্রিটিশরা যেমন ভারতীয়দের নিরক্ষর করে রাখতে চাইত, লেফটেন্যান্ড গভর্নরও ব্রিটিশদের মত আচরণ করছেন। তিনি চাননা দিল্লির শিশুরা আন্তর্জাতিক মানের শিক্ষা পান।

শিক্ষকদের ফিনল্যান্টে প্রশিক্ষণে পাঠাতে চান কেজরিওয়াল

শিক্ষকদের ফিনল্যান্টে প্রশিক্ষণে পাঠাতে চান কেজরিওয়াল

দিল্লিতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে তৎপর কেজরিওয়াল সরকার। সেকারণে প্রাথমিক স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণের জন্য তিনি দিল্লিতে পাঠাতে চেয়েছিলেন। কিন্তু লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা সেই প্রস্তাব খারিজ করে দেন। তার পরেই ফুঁসে ওঠেন অরবিন্দ কেজরিওয়াল এবং মঙ্গলবার বিধানসভা অভিবেশনে লেফটেন্যান্ট গভর্নরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন িতনি।

লেফটেন্যান্ট গভর্নরের নির্দেশে সিবিআই তৎপরতা

লেফটেন্যান্ট গভর্নরের নির্দেশে সিবিআই তৎপরতা

প্রথম থেকেই দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে প্রবল বিবাদে জড়িয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন ভিকে সাক্সেনা। দিল্লি সরকারের নতুন আবগারি নীতিতে দুর্নীতির অভিযোহ মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই তল্লাশি চালিয়েছিল। এমনকী তাঁর ব্যঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে ব্যাঙ্কের লকার পর্যন্ত দেখতে চায় ইডি-সিবিআই আধিকারীকরা। কিন্তু কোনো প্রমাণ তারা পাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+