Delhi: দিল্লিতে শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৬ সদ্যোজাতের মৃত্যু, আহত একাধিক
রাজধানী দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। শিশু হাসপাতালে গতকাল রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একেবারে দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৬ সদ্যোজাতের। হাসপাতালে ভর্তি আরও একাধিক শিশুর অবস্থা আশঙ্কা জনক। দিল্লির বিবেক বিহারে শিশু হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ।
দমকলের ৯টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। হাসপাতাল থেকে ১১জন শিশুকে উদ্ধার করেন দমকলকর্মীরা। দমকল বিভাগের আধিকারিক জানিয়েছেন কী কারণে অগ্নিকন্ডের ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। ৬ সদ্যোজাতের মৃত্যু হয়েছে অগ্নিদগ্ধ হয়ে। বাকিদের উদ্ধার করে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আগুন প্রথমে নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। দমকলের ১৫টি ইঞ্জিন শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রচণ্ড গরমে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রথমে অনুমান করা হচ্ছে। দমকলকর্মীরা জানিয়েছেন হাসপাতালে দুটি বিল্ডিংয়েই আগুন লাগে। হাসপাতাল থেকে পাশের একটি বহুতলেও আগুন ছড়িয়ে পড়েছিল।
দমকলকর্মীরা ১২ শিশুকে উদ্ধার করে। তার মধ্যে ৬ শিশুর মৃত্যু হয়েছে অগ্নিদগ্ধ হয়েছে। ৬ শিশুর অবস্থা আশঙ্কাজনক। তাদের অন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসা চলছে। এই নিয়ে তদন্ত শুরু করেছে দমকল এবং পুলিশ। ফায়ার লাইসেন্স ছিল কিনা তা নিয়েও তদন্ত করা হচ্ছে।












Click it and Unblock the Notifications