বুধবার নতুন দল কমল হাসানের, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেজরিওয়াল

তামিলনাড়ুর রামনাথপুরমে বুধবার নতুন দল ঘোষণা করতে চলেছেন অভিনেতা কমল হাসান। তাঁর এই দল ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

তামিলনাড়ুর রামনাথপুরমে বুধবার নতুন দল ঘোষণা করতে চলেছেন অভিনেতা কমল হাসান। তাঁর এই দল ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

বুধবার নতুন দল কমল হাসানের, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেজরিওয়াল

কমল হাসানের ঘনিষ্ঠদের সূত্রে জানা গিয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে তাঁর হাজিরার বিষয়টি নিশ্চিত করেছেন। অনুষ্ঠানটি হবে প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের জেলায়।

মঙ্গলবার মাদুরাইতে পৌঁছে অনুষ্ঠানের পুরো বিষয়টি চূড়ান্ত করবেন কমল হাসান। বুধবার বিকেলে মন্দির শহরে একটি অনুষ্ঠান করা হবে। সেখানেই অভিনেতা থেকে রাজনীতিক হওয়া কমল হাসান তাঁর দলের নাম ঘোষণা করবেন। একইসঙ্গে দলের পতাকারও উদ্বোধন করবেন।

এর আগে কমল হাসান বলেছিলেন, তিনি দুর্নীতি দূর করতে চান এবং সাধারণ মানুষের কল্যাণে কারজ করতে চান। কেজরিওয়ালেরও রাজনীতির স্লোগান ছিল এমনটাই। দুর্নীতি বিরোধী লড়াইয়ের এই সূত্রই দুই নেতাকে কাছাকাছি এনেছে।

কমল হাসানের দল এবং কেজরিওয়ালের আপ-এর মধ্যে কোনও সমঝোতা হয় কিনা এখন সেটাই দেখার।

দল গঠন প্রক্রিয়া চলাকালীন কমল হাসান দেশের বিভিন্নদলের সিনিয়র নেতাদের সঙ্গে দেখা করেছিলেন। দেখা করেছিলেন বামদলে থাকা তাঁর শুভাকাঙ্খীদের সঙ্গেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+