ধুনুচি নাচ থেকে ঢাকের বোল, জমজমাট দিল্লির দুর্গাপুজোর কিছু ঝলক দেখে নিন
ক্রমেই জমে উঠছে দিল্লির দুর্গাপুজো । সপ্তমী থেকে অষ্টমী এখানে ক্রমেই চড়েছে উৎসবের পারদ।
ক্রমেই জমে উঠছে দিল্লির দুর্গাপুজো । সপ্তমী থেকে অষ্টমী এখানে ক্রমেই চড়েছে উৎসবের পারদ। দিল্লি কালিবাড়ি হোক কিংবা চিত্তরঞ্জন পার্কের ঠাকুর, রাজধানীর একাধিক জায়গায় ক্রমেই জমে উঠেছে ভিড়।বিভিন্ন জায়গায় দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মত।
কালিবাড়ির দুর্গাপুজো
দিল্লি কালিবা়ড়ির দুর্গাপুজো ঘিরে উৎসবে মাতোয়ারা হতে দেখা যায় সেখানের স্থানীয়দের। পঞ্চমী থেকে অষ্টমীর রাতে ক্রমেই জমে উঠতে থাকে সেখানের দুর্গাপুজো।
বি ব্লক দুর্গাপুজো সি আর ব্লক
দিল্লি সিআর পার্কের বি ব্লকের দুর্গাপুজো ঘিরে রীতিমত উচ্ছসিত সেখানের বাঙালিরা। রীতি মেনে পুজো, ভোগ রান্না ,সমস্ত কিছুতেই এখানে আয়োজন ছিল রাজকীয়।
জমজমাট মিন্টো রোডের পুজো
দিল্লিতে মিন্টো রোডের পুজো ঘিরে রীতিমত জমে উঠেছে উৎসবের মেজাজ। সেখানেও বাঙালিয়ানার মোড়কে জমে উঠেছে পুজো।
কোঅপরেটিভের দুর্গাপুজো
দিল্লি কো অপরেটিভের দুর্গাপুজো ঘিরে রীতিমত উচ্ছসিত সেখানের উদ্যোক্তারা। ইতিমধ্যেই একাদিক সম্মানে ভূষিত হয়েছে সেখানের পুজো।












Click it and Unblock the Notifications